1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাদুল্যাপুরের ৬টি ইউনিয়নে ঘাঘট নদীর ভাঙন অব্যাহত বসতবাড়ী ও ফসলী জমি নদীগর্ভে বিলীন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন নবীনগরে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান ভাঙ্গুড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ১ যুবক আটক

সাদুল্যাপুরের ৬টি ইউনিয়নে ঘাঘট নদীর ভাঙন অব্যাহত বসতবাড়ী ও ফসলী জমি নদীগর্ভে বিলীন

গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৩২৩ বার

বন্যা পরবর্তী ঘাঘট নদীর পানি কমতে শুরু করলেও স্রোতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় সাদুল্যাপুর উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নদী ভাঙন অব্যাহত রয়েছে। এ ভাঙন কবলিত এলাকার প্রায় শতাধিক বসতবাড়ি ও ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়াও হুমকির মুখে পড়েছে আরো অর্ধ শতাধিক বসতবাড়ি ও আবাদি জমি।

জানা গেছে, সাদুল্যাপুর উপজেলার রসুলপুর, নলডাঙ্গা, জামালপুর, দামোদরপুর, কামারপাড়া ও বনগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় নদী ভাঙনের তীব্রতা অব্যাহত রয়েছে। গত সেপ্টেম্বর মাসে অসময়ের ৫ম দফা বন্যার পর সম্প্রতি নদীর পানি কমতে থাকায় এই ভাঙন বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে জামালপুর ইউনিয়নের পাতিল্যাকুড়া-চকদাড়িয়া উত্তরপাড়া, নলডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর, দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা ও কামারপাড়া ইউনিয়নের পুরান লক্ষ্মীপুর গ্রামে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে।
এব্যাপারে জামালপুর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডল জানান, সম্প্রতি এ ভাঙনের কবলে ইতোমধ্যে খবির উদ্দিন, জরিপ মিয়া ও দফির উদ্দিনসহ আরও ১৫ জনের বসতবাড়ি আবাদি জমিও নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া ভাঙন কবলিত এলাকায় শতাধিক বসতবাড়ি এখন হুমকির মুখে রয়েছে। হুমকির সম্মুখিন এসব পরিবারের মানুষরা ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে অন্যত্র। ভাঙনের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে একাধিকবার অবহিত করা হলেও কোন প্রতিকার পাওয়া যায়নি।

এব্যাপারে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান বলেন, সাদুল্যাপুর উপজেলার ঘাঘট নদীর ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই জন্য প্রাথমিক কাজ চলমান রয়েছে। কাজ শেষে প্রকল্প প্রণয়ন করে বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে শীঘ্রই পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net