1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হালদার মৎস্য সম্পদ রক্ষায় সরকার কাজ করছে- পরিদর্শনকালে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জে চোরের রাজত্ব, প্রশাসন ব্যর্থ? একের পর এক চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে  কর্ণফুলীতে পেশাগত দ্বায়িত্ব পালনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রেস ক্লাবের নিন্দা রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় বায়েজিদে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-৯ আসন এমপিকে সংবর্ধনা  বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ – মাগুরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে নূরুল ইসলাম সাদ্দাম  ইউনিট সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত বিশ্বনবির আদর্শ অনুসরণেই দুনিয়া ও আখিরাতের কল্যাণ সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের লাশ পৌঁছেছে আত্রাইয়ে সোনারগাঁয়ে “বাপা”র কমিটি আহ্বায়ক ড. নূর আলম, সদস্য সচিব মশিউর রহমান  নোয়াখালীর কোম্পানীগঞ্জে একজনের মৃত্যু, বাড়ছে আতঙ্ক; ডেঙ্গু প্রতিরোধে কোম্পানীগঞ্জে কার্যক্রম শূন্য

হালদার মৎস্য সম্পদ রক্ষায় সরকার কাজ করছে- পরিদর্শনকালে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৩৩৫ বার

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেন, হালদা নদী জাতীয় সম্পদ, হালদা নদীর জৈববৈচিত্র রক্ষায় প্রশাসনের পাশাপাশি হালদা পাড়ের বাসিন্দা ও প্রশাসনের কর্মকর্তাদের নিরলসভাবে কাজ করতে হবে। প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে গত বৎসর ডিম ছাড়ার মৌসুমে গত কয়েক বৎসরের রের্কডের তুলনায় বেশী পরিমান ডিম ছাড়ার পেছনে রাউজান হাটহাজারী উপজেলা প্রশাসন, রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরী ও হালদা পাড়ের বাসিন্দাদের পরিশ্রমের ফসল। তিনি আরো বলেন, হালদা নদীর জৈববৈচিত্র রক্ষায় সরকার কাজ করছে। হালদা নদীর জৈববৈচিত্র রক্ষায় সরকারের সকল কার্যক্রমকে এলাকার সকল শ্রেনী পেশার মানুষ সহায়তা করতে হবে। হালদা পাড়ের জেলে, মৎস্যজীবিদের বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে। হালদা নদীর পাড়ে রাউজান-হাটহাজারী এলাকায় অচল হ্যচারীগুলো মোরামত করা হবে।৩০ অক্টোবর শুক্রবার সকালে হালদা নদী পরিদর্শনকালে রাউজান – হাটহাজারী উপজেলার প্রশাসনের কর্মকর্তা,জনপ্রতিনিধি,স্থানীয় এলাকার বাসিন্দাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।নগরীর মোহরা কালুর ঘাট এলাকা থেকে বোটযোগে হালদা নদীর প্রায় ৩০ কিলোমিটার এলাকা পরির্দশন করেন মন্ত্রী।

চট্টগ্রাম জেলা মৎস্য অফিসার ফারহানা লাভলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মৎস্য মন্ত্রনালয়ের সচিব রওনক মাহমুদ,মৎস্য মন্ত্রনালয়ের মহাপরিচালক কাজী শামস আফরোজ,রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ,হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন,গড়দুয়ারা ইউনিয়নের চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ, উত্তর মার্দ্রাসা ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ, হাটহাজারী উপজেলা কৃষক লীগ নেতা আলাউদ্দিন, রাউজান উপজেলা মৎস্য অফিসার পিযুষ প্রভাকর, হাটহাজারী উপজেলা মৎস্য অফিসার আজাহার উদ্দিন।মৎস্য মন্ত্রী শ.ম রেজাউল করিমের সাথে মতবিনিময়কালে রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল তার বক্তব্যে বলেন, হালদা রক্ষা ও গবেষনার নামে নগরীর অভিজাত হোটেলে সভা সেমিনার না করে হালদা নদীর পাড়ের বাসিন্দাদের নিয়ে হালদা রক্ষায় মতবিনিময় করলে ভাল সুফল পাওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net