1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আল খিদমা ওলামা পরিষদের ধর্ষণ বিরোধী মানব বন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা

আল খিদমা ওলামা পরিষদের ধর্ষণ বিরোধী মানব বন্ধন

পলাশ (নরসিংদী) থেকে নাসিম আজাদঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ২৫৭ বার

সিলেট এমসি কলেজ এবং নোয়াখালী সহ দেশ ব্যাপী গত ৮ মাসে ৮৮৯ টি ধর্ষণ ও নির্যাতনের সাথে জড়িত সকল অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি ও ইসলামী আইন অনুযায়ী প্রকাশ্যে ফাঁসির দাবিতে আজ ১৩ অক্টোবর মঙ্গলবার বাদ আসর পলাশ বাসস্ট্যান্ডে পলাশ উপজেলা আল খিদমা ওলামা পরিষদের উদ্যোগে বিশাল মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

মানব বন্ধনে বক্তব্য রাখেন, শায়খুল হাদীস হযরত মাওলানা মুফতী আব্দুর রহিম কাসেমী,পলাশ উপজেলা আল খিদমা ওলামা পরিষদের সভাপতি হযরত মাওলানা হেদায়েতুল ইসলাম কাসেমী, হযরত মাওলানা ইলিয়াস আল মাদনী,মুফতী আব্দুল্লাহ আল মামুন হযরত মাওলানা বেলায়েত হোসেন, মুফতী জুবায়ের আহমেদ ভৈরবী ও হজরত মাওলানা কারী ইসমাইল হোসাইন প্রমুখ।
সাইখুলয় ইসলাম আল্লামা আহমেদ সফী (রহ্) স্মরণে জীবন – কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল এর আগে বিকেল তিনটায় পলাশ বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শায়খুল হাদীস হযরত মাওলানা মুফতী আব্দুর রহিম কাসেমী।
পলাশ উপজেলা আল খিদমা সভাপতি হযরত মাওলানা হেদায়েতুল ইসলাম কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পলাশ উপজেলা আল খিদমা সহ সভাপতি হযরত মাওলানা ইলিয়াস আল মাদানী,হযরত মাওলানা মুফতী আবদুল্লাহ আল মামুন,পলাশ উপজেলা আল খিদমা ওলামা পরিষদের মহাসচিব হযরত মাওলানা বেলায়েত হোসাইন ও মুফতী জুবায়ের আহমেদ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা আল খিদমা ওলামা পরিষদের প্রচার সম্পাদক হযরত মাওলানা কারী ইসমাইল হোসাইন, হযরত মাওলানা মাসউদুর রহমান, হযরত মাওলানা হাফেজ মুহাম্মদ ইউনুছ,হযরত মাওলানা জহির উদ্দীন আনসারী,মাওলানা আব্দুর রহিম, মাওলানা হাফেজ ইদ্রিস ও মাওলানা শরিফুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net