ঢাকা   ০৬:২৩:৩০ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

ইলমে দ্বীন অর্জনের জন্য নিয়তকে সহীহ করতে হবে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৬৯৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন|

অদ্য ০৪/১০/২০২০ শনিবার তা’মীরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসা, ডেমরা, ঢাকায় ২০২০-২০২১ সেশনের আলিম ১ম বর্ষ সাধারণ ও বিজ্ঞান বিভাগের ছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের অগ্রদূত, তা’মীরুল মিল্লাত ট্রাষ্টের সেক্রেটারী, মাদরাসা গভর্নিং বডির সম্মানিত সভাপতি অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারী ঘোষনা অনুযায়ী আজ আমরা আলিম ১ম বর্ষের ক্লাস শুরু করতে পেরেছি আলহামদুলিল্লাহ।
আমি উপমহাদেশের একটি পরিচিত হাদীস গ্রন্থ মিশকাতুল মাসাবীহ থেকে নিয়তের হাদীসটি পাঠ করেছি। ইলমে দ্বীন অর্জনের জন্য তোমাদের নিয়ত সহীহ করতে হবে। টাকা পয়সা নেই কিংবা বাবা মা মানত করেছে মাদরাসায় পড়ানোর জন্য এই চিন্তা বাদ দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনকেই ইলম অর্জনের একমাত্র উদ্দেশ্য বানাতে হবে। এই জাতীয় তালেবে ইলমের জন্য সমুদ্রের গভীরে অবস্থানরত মৎসরাজীও দোয়া করতে থাকে। সুতরাং আল কুরআনকে সেভাবে উপলব্দি করতে হবে যে ভাবে উপলদ্ধি করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ), হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) প্রমূখ। অনলাইন ক্লাসে অংশ গ্রহণের নামে কোন ভাবেই অন্যায়-অশ্লীলতায় লিপ্ত হওয়া যাবেনা।
শিক্ষকদের উদ্দেশ্য করে তিনি বলেন, কোথাও চাকুরী পাইনা এ জন্যে শিক্ষকতা করছি এ চিন্তা হৃদয় থেকে দূর করে বিশ্বনবী শিক্ষক ছিলেন আমরাও নবীর ওয়ারিশ হিসেবে শিক্ষকতা করছি এই চিন্তা লালন করতে হবে। মনে রাখতে হবে, কুরআনের শিক্ষক স্বয়ং আল্লাহ তা’আলা, الرحمن علم القرأن
ওলামায়ে কেরামদেরকে লক্ষ্য করে তিনি বলেন, অত্যন্ত পরিতাপের বিষয় যে, ওলামায়ে কেরাম আজ বিভিন্ন দলে উপদলে বিভক্ত। এর মূল কারণ তারা দুনিয়াদার হয়ে গেছে বেশি। অথচ আল্লাহ বলেছেন,
بل تؤثرون الحيوة الدنيا والاخرة خيرو ابقى
আলেমদেরকে দুনিয়া প্রীতি কমিয়ে আখেরাত মূখী হতে হবে। তা’মীরুল মিল্লাত প্রতিষ্ঠিত হয়েছে ورثة الانبياء তৈরী করার জন্য। আল্লাহ সেই লক্ষ্যে তা’মীরুল মিল্লাতকে এগিয়ে যাওয়ার তৌফিক দিন এবং আমাদের জন্য এই প্রতিষ্ঠানকে সাদকায়ে জারীয়া হিসেবে কবুল করুন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি