1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে ওয়ান শুটার গান’সহ ১ জন আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

কিশোরগঞ্জে ওয়ান শুটার গান’সহ ১ জন আটক

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৩৩৫ বার

কিশোরগঞ্জে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম অভিযান পরিচালনা করে ওয়ান শুটার গান’সহ এমদাদুল হক (২৮) নামে এক যুবককে আটক করেছে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের দক্ষিণ রাজকুন্তি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

ওয়ান শুটার গান’সহ আটক হওয়া যুবক এমদাদুল হক কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের দক্ষিণ রাজকুন্তি গ্রামের আবুল হাশেমের ছেলে। র‌্যাব জানিয়েছে, সে একজন সন্ত্রাসী।

র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন বিষয়টি নিশ্চিত করে জানান, র‌্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীর অপরাধ কর্মকাণ্ড দমনের লক্ষ্যে র‌্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই দক্ষিণ রাজকুন্তি এলাকায় একজন ব্যক্তি অস্ত্র নিয়ে প্রভাব বিস্তার করে আসছে।

এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য এই এলাকায় গোপনে র‌্যাবের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

এরই প্রেক্ষিতে শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের দক্ষিণ রাজকুন্তি এলাকায় র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি দেশীয় তৈরী ওয়ান শুটার গানসহ অস্ত্রধারী সন্ত্রাসী এমদাদুল হককে আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এলাকায় অস্ত্র দেখিয়ে প্রভাব বিস্তার করে আসছিল বলে স্বীকার করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net