1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ছাত্রলীগের হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

ছাত্রলীগের হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

অনলাইন প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৫৯০ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, তেজগাঁও কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছাকিব হোসেন সম্রাট এর উপর তেজগাঁও কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তেজগাঁও কলেজ ছাত্রদল।

সোমবার বিকেলে কারওয়ান বাজার মোড়ে তেজগাঁও কলেজ শাখা ছাত্রদলের প্রায় শতাধিক নেতা কর্মী এই বিক্ষোভ মিছিলে অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা মনকির হাসান সাগর, মোর্শেদ আলম তরুন, তাওহীদুল আলম সজিব, সাখাওয়াত হোসেন সরকার, আলমগীর হোসেন আশিক, নুরুল আলম শিবলু, রাকিব হোসেন, সিরাজুল ইসলাম, রনি মাহমুদ, জাহিদ হাসান, সোহেল রানা, সাজ্জাদ হোসেন নয়ন,নাজমুল ইসলাম নাইম, সাজ্জাদ হোসেন, শিহাব উদ্দিন, জসিম সরদার, ইকবাল মাহমুদ, শরিফ নুরুল্লাহ সাব্বির প্রমুখ।

উল্লেখ্য, সাম্প্রতিক ধর্ষনবিরোধী আন্দোলনে সক্রিয় থাকায় বৃহস্পতিবার রাত আটটার দিকে তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছাকিব হোসেন সম্রাটকে ফার্মগেট মোড় হতে টেনে হিচড়ে কলেজের ভেতরে নিয়ে লোহার রড ও পাইপ দিয়ে বেধড়ক প্রহার করে কলেজ ছাত্রলীগের ১৫/২০ নেতাকর্মী। এতে তার পা ও হাটুতে ফ্রাকচার হয়। পরবর্তিতে থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে অসীকৃতি জানায়। তিনি বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net