1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তথ্যমন্ত্রীর রোগমুক্তি কামনায় চট্টগ্রাম প্রেসক্লাবে দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বিশ্ব ক্যান্সার দিবস পালিত নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের গুজব কে চ্যালেঞ্জ মনে করছে না বিএনপি- বিএনপি মিডিয়াসেলের প্রধান কুমিল্লা’য় একুশে টিভির অফিসে ক্যামেরাপার্সন ইয়াবাসহ আটক চন্দনাইশ দোহাজারী বার্মা কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে ৩শ ৪৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ আটক ঈদগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক-১ ঈদগাঁওয়ে হাজেরা- নুর ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি ও শিক্ষক সম্মাননা ঈদগাঁওয়ে শাপলা চত্বর- সুপারি গলি রাস্তা মেরামত, কমবে যাজট! একটি উন্নত ও নিরাপদ বাংলাদেশের জন্য ১১ দলীয় জোটকে ভোট দিন : চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভায় ডা. তাহের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্তনবীনগরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় হাসনাত আব্দুল্লাহ

তথ্যমন্ত্রীর রোগমুক্তি কামনায় চট্টগ্রাম প্রেসক্লাবে দোয়া মাহফিল

চট্টগ্রাম :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ২৩৫ বার

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ করোনা পজিটিভ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তথ্যমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় আজ দোয়া মাহফিল ও মুনাজাতের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে চট্টগ্রামে তথ্য মন্ত্রণালয়ের অধিনস্ত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এ মিলাদ মাহফিলে বাসস, চট্টগ্রামের ব্যুরো চীফ কলিম সারোয়ার স্বাগত বক্তব্য করেন। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন বাংলাদেশ বেতার, চট্টগ্রামের পরিচালক এস এম আবুল হোসেন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নিতাই কুমার ভট্টাচার্য, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলী।

চট্টগ্রাম পিআইডি’র সহকারী তথ্য অফিসার জি.এম সাইফুল ইসলাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সাংবাদিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলামসহ সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাব নেতৃবৃন্দ মিলাদ মাহফিলে শরীক হন।

সংক্ষিপ্ত আলোচনা শেষে মিলাদ, দুরূদ পাঠ ও মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন রাঙ্গুনিয়া কলেজের ইসলামী স্টাডিজের প্রফেসর মোলাম মাবুদ।

মুনাজাতে তথ্যমন্ত্রীর আশু রোগমুক্তি কামনা করা হয়। এ সময় দেশ ও জাতির সমৃদ্ধি কামনাসহ করোনা মহামারি থেকে জাতিকে রক্ষায় বিশেষ প্রার্থনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net