1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিন বছরের শিশুকে রেখে গৃহবধু কুলসুম নিরুদ্দেশ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক  মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২ 

তিন বছরের শিশুকে রেখে গৃহবধু কুলসুম নিরুদ্দেশ

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৩২৮ বার

বাগেরহাট জেলার, কচুয়ায় তিন বছরের শিশু সন্তান আকাশকে ফেলে বাড়ি ছেড়ে চলে গেছেন গৃহবধু কুলছুম আক্তার(১৯)। মাকে কাছে পেতে রাত দিন কান্নাকাটি করছে শিশু আকাশ। এ ঘটনায় শনিবার দুপুরে কচুয়া থানায় সাধারণ ডায়েরী করেছেন কুলসুম আক্তারের মা তহমিনা বেগম।

নিখোজ কুলছুম আক্তার কচুয়া উপজেলার শ্রীরামপুর গ্রামের রুস্তম শেখের মেয়ে। কুলসুম আক্তারের মা তহমিনা বেগমের মা বলেন, বিয়ের পর থেকে আমার জামাইয়ের সাথে ঢাকায় থাকতো মেয়ে। গেল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা থেকে আমার বাড়িতে বেড়াতে আসে মেয়ে কুলছুম আক্তার ও তার তিন বছরের ছেলে আকাশ। রবিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর থেকে আর আসেনি। আমি এখন এই দুধের বাচ্চা নিয়ে কি করব। আমার নাতীকে বাঁচাতে আমার মেয়ের সন্ধ্যান চাই। এদিকে ৬ দিন মাকে ছাড়া থেকে এক ধরনের অসুস্থ্য হয়ে পড়েছে শিশু আকাশ। সারাদিন শুধু মা-মা করে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন নিখোজ কুলছুমের মায়ের করা সাধারণ ডায়েরীর সূত্র ধরে আমরা তদন্ত শুরু করেছি।সকল থানায় কুলছুমের ছবিসহ বেতার বার্তা পাঠানো হয়েছে। যদি কেউ তার সন্ধ্যান পায় তাহলে আমাদেরকে জানাতে বলা হয়েছে।

কেউ কুলছুমের খোজ পেলে কচুয়া থানা অথবা কুলছুমের মায়ের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তহমিনা বেগম। কচুয়া থানার মুঠোফোন নং-০১৭১৩-৩৭৪১২৬ এবং তহমিনা বেগম-০১৩০৮-৫২৫৮১১।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net