1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটের চিতলমারীতে সৎ ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক  মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ

বাগেরহাটের চিতলমারীতে সৎ ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ২৪৪ বার

বাগেরহাট জেলার, চিতলমারী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদুজ্জামান পুকুলের বিরুদ্ধে জমি দখল ও মেরে ফেলার হুমকী দেওয়ার অভিযোগ করেছেন তার সৎ ভাই মোঃ বকুল শেখ। শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বকুল এসব অভিযোগ করেন।

বকুল বলেন, ১৯৯৪ সালে আমার আপন ভাই পৈত্রিকসূত্রে প্রাপ্ত জমির মধ্য থেকে এক খন্ড জমি ক্রয় করি। সেই থেকে আমি ওই জমি ভোগ দখল করে আসছি। এছাড়া ১৯৮৪ সালে পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৬৬ শতক জমিতে বিভিন্ন প্রকার গাছ রোপন করে ভোগ দখল করে আসছি। যা আমি ও আমার দুই বোন কোহিনুর ও হাজেরা পারভীণ বেবির নামে বিআরএস রেকর্ড হয়েছে। আমরা খাজনাও পরিশোধ করেছি। গত ১৩ অক্টোবর আমার সৎ ভাই রাশেদুজ্জামান পুকুল ৪০-৫০ জন সন্ত্রাসী নিয়ে প্রকাশ্য দিবোলোকে পৈত্রিকসূত্রে প্রাপ্ত আমার জমির উপর তৈরি করা একটি কাঠের ঘর ভাংচুর করে এবং বিভিন্ন মালামাল নিয়ে যায়। নিজের দাবি করে ওই জমিতে আমাকে প্রবেশ করতে নিষেধ করে। আমি যদি ওই জমিতে যাই তাহলে আমাকে মেরে ফেলবে বলে হুমকী দিয়ে যায়। তিনি আরও বলেন, এর আগে বিভিন্ন সময় ওই জমি নিয়ে শালীস বৈঠকে আমার পক্ষে রায় দিলেও আমি এখন ওই জমিতে যেতে পারছি না। আমি জমিতে গেলেই আমাকে মেরে ফেলবে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসন ও উর্দ্ধোন রাজনৈতিক ব্যক্তিদের কাছে জীবনের নিরাপত্তা ও নায্য পাওনা পেতে সহযোগিতা চাই।

এ বিষয়ে সাবেক ভাইস চেয়ারম্যান রাশেদুজ্জামান পুকুল বলেন, তিনি আমাদের ভাই। আমার পিতার কাগজপত্র তার কাছে ছিল। তার সুবাধে তিনি ৩০ ধারা ও বিআরএস জরিফে ভুল তথ্য দিয়ে আমাদের অনেক জমি নিজ নামে রেকর্ড করে নিয়েছেন। অবৈধ উপায়ে নিজ নামে রেকর্ড করা আমাদের জমি দখলে রাখতে এসব অপপ্রচার করে আসছেন। অবৈধভাবে দখল করা জমি ফিরে পেতে আমরা আদালতে বাটোয়ারা মামলা, রেকর্ড সংশোধনের মামলা ও সাত ধারা করেছি। আদালত যে রায় দিবে আমরা তা মেনে নিব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net