1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাট জেলার মোংলায় ফাদঁসহ ৩ হরিন শিকারী আটক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বনির্ভর দেশ গড়ায় বিরোধ থাকতে পারে না: সংসদে প্রধানমন্ত্রী হাফিজ উদ্দিন আহমেদ সংসদের স্পিকার নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু মোশাররফ হোসেনের সভাপতিত্বে শুরু হলো সংসদ অধিবেশন সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ) এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ঈদগাঁওয়ে নিম্নমানের ভিজিএফ চাল সরবরাহের অভিযোগ শুলক বহর ওয়ার্ডকে একটি পরিচ্ছন্ন আধুনিক ওয়ার্ড হিসাবে গড়ে তুলতে চাই – কাউন্সিলর প্রার্থী ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল শুরু সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল

বাগেরহাট জেলার মোংলায় ফাদঁসহ ৩ হরিন শিকারী আটক

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ২৭৯ বার

সুন্দরবনের চরাপুটিয়া এলাকা থেকে তিন হরিন শিকারীকে ফাদঁসহ আটক করেছে বন বিভাগের ষ্মাট টিমের সদস্যরা। রোববার গভির রাতে বনের গহিন থেকে হরিন ধরার জন্য ফাদঁপাতা অবস্থায় নৌকাসহ তাদের আটক করা হয়। আজ সোমবার তাদের মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হবে বলে জানায় চাদঁপাই ষ্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান।

পুর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জ কর্মকর্তা এনামুল হক জানায়, একদল হরিন শিকারী বনের মায়াবি হরিন শিকার করে উপকুলে এনে তা বিক্রি করছে এম গোপন সংবাদ পাই বন রক্ষিরা। গোপন এমন সংবাদের সুত্রধরে চাদঁপাই রেঞ্জের চলাপুটিয়া এলাকায় অভিযান চালায় বন রক্ষীদের টহলরত ষ্মাট টিম। তারা চরাপুটিয়া মেইন খালের ভিতরে একটি নৌকা দেখতে পেয়ে সন্দেহ হয়। গোপনে নৌকার কাছে গিয়ে কোন লোকজন না দেখে পায়ের চিহ্ণি অনুযায়ী সামনের দিকে আগাতে থাকে ষ্মাট টিমের সদস্যরা। এসময় হরিন ধারার ফাদঁ পাততে দেখে ধাওয়া করে। শিকারী দৌড়ে পালানোর সময় হাতে-নাতে তাদের আটক করতে সক্ষম হয় বন রক্ষিরা।

আটককৃতরা হচ্ছে,মফক্কর আলী শেখ’র ছেলে সৈয়দ ষেখ (৪৫), মাহবুবু শেখ’র ছেলে হযরত আলী শেখ (৪৩) ও পীর আলী শেখ’র ছেলে ফারুক শেথ (৪০)এদের সকলের বাড়ী খুলনা জেলার দাকোপ ও বইটাঘাটা বিভিন্ন এলাকায়। ষ্মাট টিমের সদস্যরা এসময় বনের ভিতরে পাতা ফাদঁ ও নৌকায় তল্লাশী করে আরো বেশ কিছু পাদঁ ও মাংস কাটা ও রক্ষনাবেক্ষনের জন্য পাতওসহ সরঞ্জামাদী জব্দ করে। আটক কৃতদের বিরুদ্ধে বন আইনের মামলা দায়ের শেষে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলেও জানায় বন বিভাগের চরাপুটিয়ার ফাড়ীফিসের ইনচার্জ মোঃ মিজানুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net