1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরা শ্রীপুরের চৌগাছিতে"যুব সমাজের সুরক্ষা ও নিরাপদ সমাজ ব্যবস্হা"শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

মাগুরা শ্রীপুরের চৌগাছিতে”যুব সমাজের সুরক্ষা ও নিরাপদ সমাজ ব্যবস্হা”শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মো: সাইফুল্লাহ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ২৭৬ বার

১৭ অক্টোবর শনিবার সন্ধ্যায় মাগুরার শ্রীপুরের চৌগাছি গ্রামের শিহাব মোড়ে কাজী আব্দুর রাজ্জাক ও মোঃ শাহজাহান আলী লিটনের উদ্যোগে ‘যুব সমাজের সুরক্ষা ও নিরাপদ সমাজ ব্যবস্থা ‘ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কাজী রোস্তম আলীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন চৌগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আযাদ।
এছাড়া উপস্হিত ছিলেন জেলা পরিষদের সদস্য আরজান বাদশা,শিহাবুল ইসলাম,আমীর বিশ্বাস, রফিকুল ইসলাম রন্জন, আলী রেজাসহ আরোঅনেকে।

প্রধান আলোচক আবুল কালাম আযাদ বলেন, কিশোর গ্যাং কর্তৃক মানুষ খুন হওয়ার প্রেক্ষাপটে যুবসমাজকে সচেতন করে তোলার উদ্দেশ্য নিয়েই উক্ত সভার আয়োজন করা হয়েছে ।
উক্ত সভায় গ্রামের যুব সমাজের মাদকাসক্তি, নৈতিকতার অভাব,বিপথগামীতা ও পাঠে অমনোযোগীতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং আলোচিত সমস্যা সমাধানে কতিপয় পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষার্থীদের পড়ার টেবিলমুখী করে তোলা,ধর্মীয় অনুশাসন মেনে চলা,মাদক বিক্রেতাদের আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেওয়াসহ ইত্যাদি বিষয়গুলো কার্যকর করার লক্ষে ১৩ সদস্যের একটি মনিটরিং টিম গঠন করা হয়।গ্রামের আরো দুটি পাড়ায় এরুপ একাধিক সভার মাধ্যমে যুব সমাজকে সুরক্ষার সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net