1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে ২৩২টি পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী

রাউজানে ২৩২টি পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৪১৮ বার

রাউজানে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হলো পাঁচ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পরিদর্শন করে দেখা যায়, উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৩২টি পূজামণ্ডপে স্বাস্থ্য ও সরকারি নির্দেশনা মেনেই বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে স্ব স্ব এলাকার পুকুরে,সর্তা খাল,ডাবুয়া খাল,হালদা নদী ও কর্ণফুলী নদীতে প্রতিমা বিসর্জন দেন সনাতন ধর্মীয় নারী-পুরুষরা।এবার করোনা প্রাদুর্ভাবের কারণে শারদীয় দুর্গোৎসবে কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ও শোভাযাত্রা বের করা হয়নি।

২৬ অক্টোবর সোমবার বিকালে রাউজান পৌর এলাকার অপরাজিতা সেবাশ্রম মাঠে ঢেউয়াপাড়া উদযাচল সংসদ দুর্গা পূজার বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়েছে।বিজয়া সম্মিলনীতে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি,ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী। সাংবাদিক প্রদীপ শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসন্ন পৌরসভার মেয়র পদ প্রার্থী,আওয়ামীলীগ নেতা জমির উদ্দিন পারভেজ। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা বিএম জসিম উদ্দিন হিরু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সুমন দে, অশোক পালিত, টিপু দে, উদযাচল সংসদের সভাপতি ধীলন মুহুরী, তপন দে, সাধারণ সম্পাদক দিপলু দে দিপু, আওয়ামীলীগ নেতা আবদুল লতিফ, উজ্জ্বল চক্রবর্তী,যুবলীগ নেতা আবু ছালেক, ফরহাদ ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, পৌর ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন প্রমূখ। প্রধান অতিথি আসন্ন পৌরসভার মেয়র পদ প্রার্থী আওয়ামীলীগ নেতা জমির উদ্দিন পারভেজ বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শে ও শেখ হাসিনার নেতৃত্বে অবিচল থেকে অসাম্প্রদায়িক রাজনীতি করেছি। রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশে কাজ করি। আমি একজন সেবক হিসাবে অবহেলিত পৌর বাসীর সুখে দুঃখে থাকতে চাই। আমি আপনাদের একজন হয়ে রাউজান পৌরসভাকে আধুনিক শহরে পরিনত করতে চাই। তিনি বলেন, এবারের শারদীয়া দুর্গাপূজা করোনা প্রাদুর্ভাবের কারণে উৎসব মূখর হয়নি। ছোট বেলা থেকে পূজার উৎসবে আমরা সামিল হতাম। করোনা পরিস্থিতি ঠিক হলে আগামী বছরে দুর্গাপূজা হবে উৎসব মূখর।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net