1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় একমঞ্চে জনতার মুখোমুখি দলীয় প্রার্থীরা! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা

শরণখোলায় একমঞ্চে জনতার মুখোমুখি দলীয় প্রার্থীরা!

নিজস্ব সংবাদদাতা,নইন আবু নাঈমঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ২৩০ বার

বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদ উপ-নির্বাচনের প্রার্থীরা এক মঞ্চে জনতার মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। এসময় তারা সম্প্রীতি বজায় রেখে এলাকার উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার করেন। বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শরণখোলা সর্বদলীয় সম্প্রীতি উদ্যোগ (পিএফজি) এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্টের খুুলনার আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জুর সঞ্চালনায়
জনতার মুখোমুখি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার অঞ্জন সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ।
জনতার মুখোমুখি অনুষ্ঠনে আওয়ামীলীগ মনোনীত (নৌকা) প্রার্থী রায়হান উদ্দিন শান্ত, বিএনপি মনোনীত (ধানের শীষ) প্রার্থী খাঁন মতিয়ার রহমান ও জাতীয় পার্টির (লাঙ্গল) প্রার্থী এ্যাডঃ শহিদুল ইসলাম উপস্থিত ভোটারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। ব্যতিক্রমী এ অনুষ্ঠানে নতুন ভোটার, রাজনৈতিক ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, জেলেসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ৫ ডিসেম্বর শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন অাকনের মৃত্যুতে পদটি শুন্য হয় এবং আগামী ২০ অক্টোবর উপ-নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net