1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস এর উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন তিন বছরেও আওয়ামীলীগের হামলার বিচার পাননি যুবদল নেতা ফিরোজ নবীনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল লাকসামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে হাজারো মানুষের ঢল মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত

সোনারগাঁয়ে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস এর উদ্বোধন

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ):

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ২৯২ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০২০-২০২১ অর্থবছরের গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস “অক্টোবর ২০২০” উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার কাঁচপুর ইউনিয়নের পশ্চিম বেহাকৈর এলাকায় এ কাজের উদ্বোধন করেন। এ সময় অন-পেভমেন্টের আওতায় নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের ২৪ কিলোমিটার সড়ক সংস্কার কাজ ও পরিদর্শন করেন এমপি লিয়াকত হোসেন খোকা।

সোনারগাঁ উপজেলা প্রকৌশলী মো. আরজুরুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ১২ কোটি টাকা ব্যয়ে সোনারগাঁওয়ে অন-পেভমেন্ট ২৪ কিলোমিটার এবং অফ-পেভমেন্টর (মাটির সোল্ডার) মাধ্যমে উপজেলার ১০টি ইউনিয়নে নিযুক্ত দুঃস্থ মহিলাদের মাধ্যমে আরো ৪১ কিলোমিটার সড়ক সংস্কার বা মেরামত করা হবে। তিনি আরো জানান, অফ-পেভমেন্টের আওতায় নিযুক্ত দুঃস্থ মহিলারা মজুরি বাবদ ১১ লক্ষ টাকা পাবেন।

এসময় উপস্থিত ছিলেন, কাঁচপুর ইউনিয়ন চেয়ারম্যান মোশাররফ ওমর, কাঁচপুর ইউনিয়ন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ হানিফ, সাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টি সভাপতি আবুল হাসেম, মোঃ হাসান মেম্বার, জোহরা মেম্বার, বারেক মেম্বার, আমানউল্লাহ আমান মেম্বার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net