ঢাকা   ০৫:৪৩:০৫ এএম, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জের বসুরহাটে ওয়ারিশি জমিতে ভবন নির্মাণের অভিযোগ, থানায় নারীর লিখিত অভিযোগ ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ-২০২৫-এর পুরস্কার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন

৪০তম জন্মদিনে ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন মোস্তাক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৩৮৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জাফরুল আলম : ৪০তম জন্মদিনে ভালোবাসা ও ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন মোস্তাক। পুরো নাম মোস্তাফিজুর রহমান মোস্তাক। আজ ৪০ পেরিয়ে ৪১ এ পা রাখলেন বিশিষ্ট এই সমাজসেবক ও ব্যবসায়ী। করোনাকালে সামাজিক দূরত্ব বজায় রেখে স্পল্প পরিসরে ঘরোয়া পরিবেশে পালন করেছেন নিজের জন্মদিন।

এর আগে দিবাগত রাত ১২.১ মি. থেকে মুঠোফোন ও ম্যাসেজে শুভেচ্ছা বার্তা পাঠাতে থাকেন তার ভক্ত অনুরাগীরা। সেই সাথে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব তো রয়েছেই। ঘুম থেকে উঠেই দরজার কপাট খুলেই দেখলেন সারি সারি ফুলের তোড়ায় যেন বাগান সেজেছে।

জানা যায়, সোমবার দিবাগত ১২.১ মিনিটে পরিবারের সদস্যদের নিয়ে নিজ বাসায় কেক কাটেন তিনি। এরপর আজ বাদ জোহর গেন্ডারিয়ার মুরগী টোলায় অবস্থিত হাবিবিয়া জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রতিবছর তার ভক্ত অনুরাগী, বন্ধুবান্ধব ও দলের নেতাকর্মীদের নিয়ে জন্মদিন পালন করা হলেও করোনাকালে এ বছর ছোট্ট পরিসরে কোন উৎসব ছাড়াই পালিত হলো দিবসটি।

মোস্তাক ১৯৮০ সালে পুরান ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছোট বেলা থেকেই বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। দাঁড়িয়েছেন অসহায় দারিদ্রদের পাশে। চলমান করোনাকালে কয়েক ধাপে অসহায় ছিন্নমূলদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। এছাড়া রাজনৈতিক ও ব্যক্তিজীবনে মোস্তাফিজুর রহমান মোস্তাক বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক, ঢাকা জেলা প্রেসক্লাবের উপদেষ্টা, গ্রীণ ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশ এর উপদেষ্টা, ঢাকা ইয়ূথ ক্লাব ইন্টারন্যাশনাল এর উপদেষ্টা, ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি চেয়ারম্যান, হাবিবুর রহমান হাবিব মেমোরিয়াল ট্রাস্ট এর সাবেক সাধারণ সম্পাদক, কেরানীগঞ্জ মডেল টাউন সোসাইটি, যুগ্ম সদস্য সচিব পুরান ঢাকার মঞ্চ সহ বেশ কয়েকটি সেবামূলক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে কাজ করে যাচ্ছেন।

জন্মদিনের উপলব্ধি করতে যেয়ে মোস্তাক বলেন, যারা আমাকে মুঠোফোনে, ম্যাসেজ ও বাসায় এসে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমি তাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। যতোদিন আল্লাহ্ আমাকে বাঁচিয়ে রাখবেন, মানুষের সেবা করে যাবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি