1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কাজের মেয়েকে ধর্ষণের চেষ্টা,আটক ১ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কাজের মেয়েকে ধর্ষণের চেষ্টা,আটক ১

অশোক দাশ,সীতাকুণ্ড, চট্টগ্রাম প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৫৬৪ বার

সীতাকুণ্ডে ১৫ বছরের এক কাজের মেয়েকে ধর্ষণের চেষ্টার দায়ে মোরশেদুল আলম (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

জানা যায়,মোরশেদুল আলম এলাকার জাহিদুল আলমের পুত্র। সে মঙ্গলবার দিবাগত রাত ১০টার সময় ওই কাজের মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় কাজের মেয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্র মতে, ১০নং জঙ্গল সলিমপুর (ছিন্নমূল) মনতাজের ঘোনা ১নং ওয়ার্ডের জাফরাবাদ এলাকার মহিমা বেগম (৪০) নামের এক মহিলা বেশি বেতনের লোভ দেখিয়ে অন্যের বাসা থেকে নিজের বাসায় নিয়ে আসে মেয়েটিকে(১৫)। বাসায় নিয়ে আসার পর মোরশেদুল আলমকে ফোন করে বাসায় আনেন। এই সময় কাজের মেয়েটিকে বলেন তোকে এর সাথে বিবাহ দেব। এই লোকটি আমেরিকা প্রবাসী, তোকেও আমেরিকা নিয়ে যাবে। তুই ভালভাবে সংসার করতে পারবি।

কিন্তু কাজের মেয়েটি বলে আমি তাকে বিবাহ করব না, সেই বয়স্ক লোক। এ কথা বলার সাথে সাথে কাজের মেয়েটিকে মারধর শুরু করে মাহিমা বেগম, একপর্যায়ে মেয়েটিকে ঘরে রেখে সে বাইরে চলে যায়। এসুযোগে মোরশেদুল আলম মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।

পরে মেয়েটির চিৎকারে শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে মেয়েটিকে উদ্ধার করে। এ সময় ধর্ষনের চেষ্টাকারী মোরশেদুল আলম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে লোকজন তাকে ধরে থানা সোপর্দ করে।

এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক জানান, মঙ্গলবার দিনগত রাতে আসামিকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net