1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে স্পিনিং মিলে শ্রমিকে গণধর্ষণ ভিডিও ধারণ, গ্রেফতার ১ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন   নবীনগর ভূমি অফিসে ঘুষের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকরা তালাবদ্ধ ঈদগাঁও জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা, নবীন বরণ ও পুরস্কার বিতরণ  সাতকানিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ জন গ্রেফতার জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩৭৬ বোতল বিদেশি মদসহ এক যুবক গ্রেফতার  ‘ জুলাইকে মুছে দেওয়ার গভীর চক্রান্ত চলছে’ : এড. তারিকুল 

নরসিংদীতে স্পিনিং মিলে শ্রমিকে গণধর্ষণ ভিডিও ধারণ, গ্রেফতার ১

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ২৯১ বার

নরসিংদীতে এক কিশোরীকে গণধর্ষণ ও ধর্ষণের সময় ভিডিও ধারণ করার ঘটনা ঘটেছে। গত ০৭ অক্টোবর রাত ১০টার দিকে শহরের নাগরিয়াকান্দি ইউএমসি জুটমিলের পাশের একটি বাড়িতে এ গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনার এক সপ্তাহ পর মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে সদর মডেল থানায় মামলা দায়ের করেন নির্যাতিতা ওই কিশোরী।
এ ঘটনায় রফিকুল ইসলাম (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) বিকালে পালিয়ে যাওয়ার সময় শহরের নতুন লঞ্চঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত রফিকুল ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার আকানগর এলাকার সাইজ উদ্দিনের ছেলে ও নরসিংদীর ইউএমসি জুটমিলের সাবেক শ্রমিক।

নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, ইউএমসি জুটমিলের পাশের একটি বাড়িতে পরিবারসহ ভাড়ায় বসবাস করে একটি স্পিনিং মিলে শ্রমিকের কাজ করেন ওই কিশোরী। পাশের কক্ষে পরিবারসহ ভাড়ায় বসবাস করেন ইউএমসি জুটমিলের সাবেক শ্রমিক বাঞ্ছারামপুর এলাকার রফিকুল ইসলাম। ঘটনার রাতে রফিকুলের পরিবারের সদস্যরা বাসায় না থাকার সুযোগে ওই কিশোরীকে কৌশলে তার কক্ষে ডেকে নিয়ে নিয়ে যায় রফিকুল। এসময় দরজা লাগিয়ে তাকে আটক রেখে ফোন করে অজ্ঞাত আরও দুই জনকে ডেকে আনা হয়। পরে রফিকুলসহ তিন জন ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়।

এ ঘটনার এক সপ্তাহ পর মঙ্গলবার রাতে রফিকুলসহ তিনজনকে আসামী করে মামলা দায়ের করেন। বুধবার দুপুরে নরসিংদী সদর হাসপাতালে নির্যাতিতা ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা করা হয়।
পরবর্তীতে পালিয়ে যাওয়ার সময় পুলিশ রফিকুলকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রফিকুল ঘটনার দায় স্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net