1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় উপ-নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে যুবলীগের কর্মী সভা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দেবিদ্বারে ভুয়া সংবাদপত্রের কাটিং ছড়িয়ে সাংবাদিক জনি ফারুককে হেয় করার চেষ্টা ৬ জুনের আগে ইউপি ভোট শেষ করতে সম্মত সবাই: ইসি সানাউল্লাহ বাসের ইউটার্নে বাড়ছে যানজট নবীনগরে দাখিল পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ

শরণখোলায় উপ-নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে যুবলীগের কর্মী সভা

নিজস্ব সংবাদদাতা, নইন আবু নাঈমঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ২৭৬ বার

বাগেরহাটের শরণখোলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা যুবলীগের আহবায়ক ও রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলনের সভাপতিত্বে উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক হাসানুজ্জামান জোমাদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এম সাইফুল ইসলাম খোকন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রায়হান উদ্দিন আকন শান্ত।

কর্মীসভায় বক্তব্য রাখেন, যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম খাঁন, ইমরান হোসেন রাজীব, রায়েন্দা ইউনিয়ন যুবলীগ সভাপতি মাসুম তালুকদার, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শরীফ খাইরুল ইসলাম, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান আসাদ প্রমূখ।
আওয়ামীলীগ প্রার্থী রায়হান উদ্দিন শান্ত বলেন, নৌকা আমার প্রতিক নয়, জননেত্রী শেখ হাসিনার প্রতিক, বাংলার গরীব দুঃখী মেহনতি মানুষের প্রতীক। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুলীগ নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।

যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান মিলন আসন্ন ২০ অক্টোবরের উপ- নির্বাচনে ভোট কেন্দ্র পাহাড়া দেওয়া ও ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে পৌছে দিতে দায়ীত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net