1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে কৃষক হত্যা মামলায় দুই নারীর যাবজ্জীবন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

কিশোরগঞ্জে কৃষক হত্যা মামলায় দুই নারীর যাবজ্জীবন

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৫০৮ বার

কিশোরগঞ্জের হোসেনপুরে কৃষক কাছুম আলী হত্যা মামলায় দুই নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় উভয়কে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।

কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আবদুর রহিম রোববার সকালে আসামিদের উপস্থিতিতে আদালতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, হোসেনপুর উপজেলার মধ্য গোবিন্দপুর গ্রামের মুকুল মিয়ার স্ত্রী রেখা আক্তার ও একই গ্রামের মৃত আবেদ আলীর স্ত্রী হামিদা বেগম।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৬ সালের ২৪ মার্চ পুকুরে ময়লা কাপড় ধোয়াকে কেন্দ্র করে আসামি রেখা, তার মেয়ে বৃষ্টি ও হামিদা বেগমের সঙ্গে একই এলাকার রায়হান আহমেদ রাজুর স্ত্রী কমলা বেগমের ঝগড়া হয়। এ সময় ঝগড়া থামাতে গেলে আসামিরা কমলার বাবা বৃদ্ধ কাছুম আলীকে পিটিয়ে হত্যা করেন।

এ ঘটনায় ওই দিন কমলা বেগম বাদী হয়ে তিনজনকে আসামি করে হোসেনপুর থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে ২০১৬ সালের ১৭ অক্টোবর রেখা আক্তার ও হমিদা বেগমের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ ছাড়া মামলার অপর আসামি বৃষ্টির বয়স কম হওয়ায় কিশোর আদালতে তার বিচার চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net