1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে নকল ওষুধ, ১০ লাখ টাকার রেনিটিডিন জব্দ করে কারখানা সিলগালা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে নকল ওষুধ, ১০ লাখ টাকার রেনিটিডিন জব্দ করে কারখানা সিলগালা

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৩০৫ বার

কিশোরগঞ্জের বিসিক এলাকায় নকল ওষুধ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রেনিটিডিন ওষুধ জব্দ করেছে ওষুধ প্রশাসন অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানাটি সিলগালা করে দেয়া হয়।

কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া এলাকায় বিসিক শিল্পনগরীতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন রেনিটিডিন গ্রুপের বিভিন্ন নকল ওষুধ তৈরি করে বাজারজাত করছিল ইস্টবেঙ্গল ইউনানী ল্যাবরেটরিজ নামের একটি প্রতিষ্ঠান।

গোপনে খবর পেয়ে মঙ্গলবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় সেখানে অভিযান চালান ওষুধ প্রশাসন অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। কারখানার বিভিন্ন কক্ষে ১৫-২০ জন নারী শ্রমিক দিয়ে তৈরি করা হচ্ছিল নকল ওষুধ। দীর্ঘদিন ধরে সুরক্ষিত বিসিক এলাকায় নকল ওষুধ তৈরি হলেও কিছুই জানতেন না বলে জানান বিসিকের কর্মকর্তারা।

কিশোরগঞ্জ ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক মো. নূরুল আলম বলেন, দীর্ঘদিন ধরে এ কারখানায় নকল রেনিটিডিন ওষুধ তৈরি করে বিক্রি করা হচ্ছিল। এ সময় ১০ লাখ টাকার ভেজাল ওষুধ জব্দ করা হয়। তবে কারখানার মালিককে আটক করা যায়নি। এ কারখানায় তৈরি নকল ওষুধ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছিল।

কিশোরগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব দত্ত বলেন, অভিযানের পর কারখানাটি সিলগালা করে দেয়া হয়। এ ব্যাপারে মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net