1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে নৌকার ভেতর নারীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু  নোয়াখালীর হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ফার্মেসি মালিক আটক  গুম-খুন-বিচারবহির্ভূত হত্যার শিকার ব্যক্তিদের জন্য অধিদপ্তর হচ্ছে চান্দগাঁও মাছের পোনা অবমুক্ত করলেন এমপি এরশাদ উল্লাহ রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে দরগাহ মাজার জাতীয় সমন্বয় কমিটির অভিনন্দন! আগামী দিনে সমাজের নেতৃত্ব শিক্ষার্থীদের দিতে হবে: এশরাদ উল্লাহ

কিশোরগঞ্জে নৌকার ভেতর নারীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৩৫৪ বার

কিশোরগঞ্জের করিমগঞ্জে আত্মীয়ের বাড়িতে নৌকাযোগে যাওয়ার পথে ধর্ষণের শিকার হয়েছেন এক প্রবাসীর স্ত্রী (২৬)। এ ঘটনায় এলাকাবাসীর সহায়তায় অভিযুক্ত ধর্ষক বোরহান উদ্দিনকে আটক করেছে পুলিশ।

অভিযুক্ত বোরহান উদ্দিন করিমগঞ্জ উপজেলার রৌহা পূর্বপাড়ার তারা মিয়ার ছেলে।

অন্যদিকে ধর্ষণের শিকার নারী পার্শ্ববর্তী মনসন্তোষ গ্রামের এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রী।

মামলার এজাহারে প্রবাসীর স্ত্রী উল্লেখ করেছেন, অভিযুক্ত বোরহান উদ্দিন পাশের গ্রামের হওয়ায় সে তার পরিচিত। প্রায় সময় দুজনের মধ্যে মোবাইল ফোনে কথাবার্তা হতো।

প্রবাসীর স্ত্রী ফুফুর বাড়ি একই উপজেলার সাগুলী গ্রামে যাওয়ার জন্য শনিবার (৩১ অক্টোবর) বিকাল ৩টার দিকে বালিখোলা ঘাটে যান।

সেখানে বোরহান উদ্দিনের সাথে তার দেখা হলে সেও সাগুলী গ্রামের আত্মীয়ের বাড়িতে যাবে বলে জানায়। পরে স্বপন মিয়া নামে এক মাঝির নৌকা ভাড়া করে প্রবাসীর স্ত্রীকে নিয়ে বোরহান নৌকায় ওঠে।

বালিখোলা ঘাট থেকে নৌকাটি ছাড়ার পর সাগুলীর দিকে না গিয়ে সুতারপাড়া খাকশ্রী গ্রামের দিকে গিয়ে ভুষারকান্দা গ্রামের বিলে নিয়ে যায়। সেখানে নৌকার মধ্যে জোরপূর্বক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে বোরহান।

পরে রাত ৮টার দিকে ফাজিলখালী বাজারে নৌকা থেকে নামিয়ে একটি অটোরিকশায় তুলে দেয়ার সময় প্রবাসীর স্ত্রী ডাকচিৎকার শুরু করেন।

এ সময় স্থানীয়রা এগিয়ে গিয়ে প্রবাসীর স্ত্রীর মুখে ধর্ষণের ঘটনা শুনে অভিযুক্ত বোরহান উদ্দিনকে আটক করলেও নৌকার মাঝি স্বপন মিয়া নৌকা নিয়ে দ্রুত সটকে পড়ে।

রোববার (১ নভেম্বর) সকালে খবর পেয়ে পুলিশ ভুষারকান্দা গ্রামের একটি বাড়িতে এলাকাবাসীর হেফাজতে থাকা অভিযুক্ত বোরহান ও প্রবাসীর স্ত্রীকে থানায় নিয়ে যায়।

করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, এ ঘটনায় প্রবাসীর স্ত্রী বাদী হয়ে বোরহান উদ্দিন ও নৌকার মাঝি স্বপন মিয়া এই দুইজনকে আসামি করে রোববার (১ নভেম্বর) থানায় মামলা দায়ের করেছেন।

এই মামলায় বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অপর আসামি স্বপন মিয়াকে গ্রেপ্তারের জন্য তারা তৎপর রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net