1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাকা মহানগর দক্ষিন ছাত্রদলে কমিটি নিয়ে অনিয়মের অভিযোগ, ক্ষোভ তৃণমূলে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

ঢাকা মহানগর দক্ষিন ছাত্রদলে কমিটি নিয়ে অনিয়মের অভিযোগ, ক্ষোভ তৃণমূলে

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ৪৮০ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিন এর কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মাঝে। অভিযোগ উঠেছে বিভিন্ন উপায়ে কমিটিতে ঠাই মিলেছে ঢাকা দক্ষিণে কখনো রাজনীতি করেনি এমন অনেকের। বাদ পড়েছে ত্যাগী ও পরিশ্রমী নেতারা। ২০০০ সাল এসএসসি এরকম নেতা-কর্মীদের দিয়ে কমিটি করার কথা থাকলেও কমিটিতে ঠাই মিলেছে ২০০০ এর আগে এসএসসি দেয়া অনেকের। এসব কারণে ক্ষোভ প্রকাশ করেছেন কমিটিতে জায়গা পাওয়া অনেক নেতাও।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মহানগর দক্ষিণের এক নেতা বলেন, ছাত্রদলের কমিটি হবে ছাত্র রাজনীতি করে এমন ত্যাগী নেতা-কর্মীদের দিয়ে। কিন্তু এই কমিটিতে যুবদলে পদ আছে এমন লোকেরও ঠাই মিলেছে, ঠাই মিলেছে ঢাকা মহানগর দক্ষিণের কোন প্রোগ্রামে কখনো অংশ নেয়নি এমন অর্ধশতাধিক লোকের। তবে মহানগরের দীর্ঘদিন পরীক্ষিত অনেক ছাত্রনেতা বাদ পড়েছে এই কমিটি থেকে।

এদিকে কমিটি ঘোষণার পরে কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট নাহিদুল ইসলাম তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, “ছাত্রদল ঢাকা মহানগর (দঃ)পদ-পদবী পাওয়া অনেক নেতাদের শুভেচ্ছা জানাতে পারলাম না! ফ্যাক্ট তাদেরকে চিনি না। ”

নব গঠিত কমিটির দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান সানি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “জীবনে কোনদিন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের পাশে না থেকেও যারা দৈববলে সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদক হয়েছেন আগামীকাল সবাইকে প্রোগ্রাম দেখতে চাই। যদি প্রোগ্রামে না পাই দেখলেই কানের নিচে দিমু। সাধু সাবধান।”

এবিষয়ে জানতে চাইলে পদ বঞ্চিত ডেমরা থানা ছাত্রদলের সাধারন সম্পাদক তাজ মাহমুদ বলেন, “আমাকে কেনো এবং কি কারনে কমিটিতে রাখা হয় নাই তা সাংগঠনিক টিম ঢাকা (ক) এবং মহানগর এর নেতৃবৃন্দ ভালো বলতে পারবে। তা ছাড়া এই দলের জন্য জেল জুলুম মামলা প্রতিনিয়তো খেয়েই যাচ্ছি আমি। ডেমরা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসহাক এনাম ভাই আমাকে কমিটি দিয়ে গেছে। আমি এসএসসি ২০০৫ এবং অবিবাহিত এবং আমি পদ না পাওয়ার পিছনে সম্পূর্ন ভাবে সাংগঠনিক ঢাকা টিম (ক), মহানগর এর ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সরাসরি দায়ী। আমার কমিটির জুনিয়ারকে তারা এই কমিটিতে সহ সভাপতি করেছেন।

পদ বঞ্চিত আর কে চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সভাপতি আশরাফুল করিম মিন্টু বলেন, সারা বাংলাদেশে ছাত্রদলকে গোছানোর জন্য যে টিম করা হয়েছে তারা আর কে চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাএদলের কমিটি করার সময় নিয়মের তোয়াক্কা না করে টাকা পয়সা লেনদেনের মাধ্যমে কমিটি দেন। যা আমি প্রতিবাদ করি এবং কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত অভিযোগ দেই। তার পরিপেক্ষিতে আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে ঢাকা মহানগর দক্ষিণ ছাএদলের কমিটিতে এবং আমার কলেজে ছাত্রদল থেকে কারোই নাম রাখেনি। এই ব্যপারে কোন মন্তব্য করতে নারাজ টিমের প্রধান হাফিজ ভাই। আমাকে প্রটোকল অনুযায়ী ২ নং সহ সভাপতি রাখার কথা। তারা আমার প্রানের সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ধ্বংস করার কাজে লিপ্ত।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল এর সাধারণ সম্পাদক এম এ গাফফার বলেন, দীর্ঘ সময় পর কমিটি হয়েছে সে ক্ষেত্রে কিছুটা ভুল ভ্রান্তি হতে পারে। তবে কিছু লোক এ কমিটিতে জায়গা পেয়েছেন যাদেরকে আমরা চিনি না, এ কথাটা মিথ্যে নয়। আবার কিছু নেতাকর্মী বাদ পড়েছেন সক্রিয় না থাকার কারণে, আবার কেউ ইচ্ছাকৃতভাবে থানায় রাজনীতি করবেন বলে তাদেরকে এ কমিটিতে রাখা হয়নি। তবে ক্রাইটেরিয়ায় টিকে এমন কাউকে বাদ দেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net