1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুরে করোনায় নার্সিং ইন্সট্রাক্টর আমিনা খাতুনের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৯ মে ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ শুলক বহর  ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই: কাউন্সিলর প্রার্থী মো.আব্দুল হাই ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৮ গোদাগাড়ীতে মাদকের ভয়াবহতা ‘কলঙ্ক থেকে মুক্তি চাই’ গোদাগাড়ীবাসী ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের ছুটি ঘোষণা প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

দিনাজপুরে করোনায় নার্সিং ইন্সট্রাক্টর আমিনা খাতুনের মৃত্যু

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ২৪০ বার

দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোছাঃ আমিনা খাতুন (৫২) নামে আরো এক নার্সিং ইন্সট্রাক্টরের মৃত্যু হয়েছে।

১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা রেড জোনে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত আমিনা খাতুন দিনাজপুর নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর ছিলেন।

এ নিয়ে দিনাজপুরে করোনায় ২জন নার্সিং ইন্সট্রাক্টরের মৃত্যু হলো। এর আগে গত ৩ নভেম্বর দিবাগত রাতে করোনায় আক্রান্ত হয়ে দিনাজপুর নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর রহিমা খাতুন (৪৫) মৃত্যুবরণ করেন।

মৃত আমিনা খাতুনের এক সহকর্মী জানান, গত ২০ অক্টোবর আমিনা খাতুনের নমুনা সংগ্রহ করা হয়। ২১ নভেম্বর তার নমুনায় করোনা পজিটিভ শনাক্ত হয়। পরে তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। মৃত আমিনা খাতুন দিনাজপুর জেলার বিরল উপজেলার বাসিন্দা ছিলেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁর স্বামী জাহাঙ্গীর আলম দিনাজপুর কলেজিয়েট স্কুল এন্ড কলেজের প্রভাষক।

উল্লেখ্য, গত অক্টোবরের শেষের দিকে একই সঙ্গে দিনাজপুর নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক ও কর্মকর্তাসহ ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হন। তাদের মধ্যে নার্সিং ইন্সট্রাক্টর রহিমা খাতুন ৩ নভেম্বর রাতে ও আমিনা খাতুন ১২ নভেম্বর সকাল ১০টায় মারা গেলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net