ঢাকা   ০৬:৩৯:১৬ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

মরহুম আবু ছালেক কোম্পানি (চেয়ারম্যান) মিনিবার ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল সম্পন্ন

মীরসরাই প্রতিনিধি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
  • ৩৯৩ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মরহুম আবু ছালেক কোম্পানি (চেয়ারম্যান) মিনিবার ফুটবল টুর্নামেন্ট এর ফাইনালে চ্যাম্পিয়ন ফুটবল একাডেমি অফ অভিযান ক্লাব ।
মীরসরাই উপজেলার স্বনামধন্য সামাজিক সংগঠন করেরহাটস্থ অনির্বাণ ক্লাব, গেড়ামারা কর্তৃক আয়োজিত “মরহুম আবু ছালেক কোম্পানি (চেয়ারম্যান) মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২০ এর ফাইনাল গত ২৭ নভেম্বর গেড়ামারা ওয়াপদা মাঠে দুপুর ৩টায় অনুষ্ঠিত হয়।
এতে রহমতপুর একতা ক্রীড়া সংঘ, ফটিকছড়িকে ট্রাইবেকারে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে ফুটবল একাডেমী অব অভিযান ক্লাব, করেরহাট। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকলে খেলা ট্রাইবেকারে গড়ায়।

ফাইনাল খেলার উদ্বোধন করেন কাস্টমস কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং করেরহাট ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম উপস্থিত ছিলেন প্রধান বক্তা হিসেবে। মীরসরাই উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল হাসান ছিলেন বিশেষ অতিথি হিসেবে। সভাপতিত্ব করেন মরহুম আবু ছালেক চেয়ারম্যান এর সুযোগ্য পুত্র, টুর্নামেন্ট স্পন্সর কামরুল হাসান মুরাদ। এছাড়া অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উদয়ন ক্লাবের সাধারন সম্পাদক ও ৩ নং ওয়ার্ড মেম্বার মো: শহীদুল্লাহ, মীরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল ভঁইয়া, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, শোয়েব রুমি সহ আওয়ামীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন প্রর্যায়ের নেতৃবৃন্দ, এলাকার মুরুব্বি, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও ক্লাবের সকল বৃন্দ।
সঞ্চালনা করেন ক্লাবের উদ্যোক্তা দীন মোহাম্মদ। খেলায় রেফারি ছিলেন বিশিষ্ট রেফারি জসিম উদ্দিন, সহকারি ছিলেন মানিক ও দেলোয়ার আর চতুর্থ রেফারি ছিলেন আব্দুল হান্নান। ম্যান অব দ্যা ফাইনাল হন ফুটবল একাডেমী অব অভিযান ক্লাবের জিশান। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন ফুটবল একাডেমী অব অভিযান ক্লাবের আরিফ। রহমতপুর একতা ক্রীড়া সংঘের সাকিব সেরা গোলদাতা নির্বাচিত হন এবং একই দলের গোলকিপার রফিক হন সেরা গোলরক্ষক। এছাড়া, সেরা দর্শক ও শেষ্ঠ সংগঠকদেরও সম্মাননা দেয়া হয়।

চ্যাম্পিয়ন দল ট্রপিসহ ১০ হাজার টাকার প্রাইজমানি আর রানার্স আপ দল ট্রপিসহ ৭ হাজার টাকার প্রাইজমানি পুরষ্কার হিসেবে লাভ করে। খেলার শুরুর প্রাক্কালে সদ্য প্রয়াত কিংবদন্তী ফুটবলার দিয়াগো ম্যারাডোনার স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সর্বশেষে ১৫ টি পুরষ্কারের জন্য লটারীর ড্র অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ১৫ অক্টোবর ২০২০ টুর্নামেন্টটি উদ্বোধন হয়েছিল। ১৬ দল নক আউট পদ্ধতিতে খেলায় অবতীর্ণ হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি