1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁও পৌরসভা নির্বাচন নৌকার ভরাডুবি ঠেকাতে ছগীরের বিকল্প নেই - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আওয়ামিলীগ নেতার ভূরিভোজে অংশ নেওয়ার অভিযোগে নোয়াখালীর সেনবাগ থানার ওসি প্রত্যাহার ঘটনার দিন তুহিনের গতিবিধি কেমন ছিল জানালেন মা অপ্রতীম হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩ নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার নোয়াখালীর হাতিয়ায় জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২ 

সোনারগাঁও পৌরসভা নির্বাচন নৌকার ভরাডুবি ঠেকাতে ছগীরের বিকল্প নেই

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৭৩৭ বার

নারায়ণগঞ্জ সোনারগাঁও পৌরসভা নির্বাচনের তফসিল এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কে পাচ্ছেন ? এমনই প্রশ্ন এখন ঘুরছে পৌরসভার সর্বত্র। তবে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশি ৬জন হলেও জাতীয়পার্টির এমপি লিয়াকত হোসেন খোকা ও তার সহধর্মিনী মেয়র প্রার্থী ডালিয়া লিয়াকতের প্রধান প্রতিদ্বন্ধি ও নৌকার শক্তিশালী প্রার্থী মনে করা হচ্ছে সম্ভাব্য মেয়র প্রার্থী ও নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশি ছগীর আহাম্মেদকে।

সোনারগাঁও পৌরসভার স্থানীয় ও প্রভাবশালী ব্যাক্তি ফারিয়া গ্রুপের চেয়ারম্যান সিআইপি মামুন ভুঁইয়ার সমর্থনের কারনেই ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ছগীর আহাম্মেদকে নৌকার শক্তিশালী প্রার্থী মনে করা হচ্ছে।

কারন হিসেবে বলা হচ্ছে , বেশকটি অনুষ্ঠানে সিআইপি ফেরদৌস ভূঁইয়া মামুন ও এমপি লিয়াকত হোসেন খোকার পাল্টাপাল্টি বক্তব্যের বিষয়টি পৌরবাসীর মাঝে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। যে কারনে পৌরসভার প্রতিটি এলাকায় ছগীর আহাম্মেদের প্রচারণা হয়ে যাচ্ছে। একই সঙ্গে মামুন ভুঁইয়ার আহ্বানে তার বাড়িতে মতবিনিময় সভায় কয়েক হাজার মানুষের উপস্থিতি সেটাই প্রমাণ করেছে। এছাড়াও তিনিও ছগীর আহাম্মেদের জন্য নৌকা প্রতীকের দাবি তুলেছেন। তিনি এও বলেছেন, ছগীর আহাম্মেদ নৌকা প্রতীক পেলে তিনি পৌরবাসীকে নিয়ে নির্বাচনে নামবেন।

সোনারগাঁও পৌরসভা নির্বাচনে এমপি লিয়াকত হোসেন খোকা ও তার সহধর্মিনী মেয়র প্রার্থী ডালিয়া লিয়াকতের সাথে প্রতিদ্বন্ধিতা করে নৌকা প্রতীকের ভরাডুবি ঠেকাতে ছগীর আহাম্মেদের বিকল্প নাই বলে দাবি করেন স্থানীয় ভোটার সেলিম আহমেদ।

উল্লেখ্য, গত নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী যুব আইনজীবী পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট এটি ফজলে রাব্বীকে পরাজিত করেন স্বতন্ত্র প্রার্থী বর্তমান পৌর মেয়র সাদেকুর রহমান ভূঁইয়া। তিনি সিআইপি ফেরদৌস ভূঁইয়া মামুনেরই বংশের লোক। এবার বর্তমান পৌর মেয়র সাদেকুর রহমান ভূঁইয়া নির্বাচন থেকে সরে দাড়ানোর ঘোষণা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net