1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হেফাজতের কাউন্সিল রোববার : আমীর-মহাসচিব দুপদ নিয়েই আলোচনা তুঙ্গে - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

হেফাজতের কাউন্সিল রোববার : আমীর-মহাসচিব দুপদ নিয়েই আলোচনা তুঙ্গে

কে এম ইউসুফ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ২৫১ বার

আগামী রবিবার (১৫ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশের জাতীয় সম্মেলন।

হেফাজতের কেন্দ্রীয় কার্যালয় হাটহাজারী মাদরাসায় অনুষ্ঠিত এ কাউন্সিলে সারাদেশর ২২৯ জন কেন্দ্রীয় শূরা সদস্য উপস্থিত হবেন। তারাই নির্ধারন করবেন আল্লামা আহমদ শফি রহ. এর স্থলভিষিক্ত।

ইতোমধ্যে এই প্রোগ্রামকে ঘিরে সারাদেশের হেফাজত নেতাদের মধ্যে উত্তেজনা চলছে, ফেসবুকে চলছে নিজ নিজ অনুসারীদের মধ্যে লেখালেখি।

মহাসচিব পদে আল্লামা জুনায়েদ বাবুনগরী আছেন, তবে তিনি আলোচাত হচ্ছেন আমির পদে। তাই যদি হয় তবে মহাসচিব পদে কে আসবেন? তা নিয়ে আলোচনা/উত্তেজনা তুঙ্গে এখন।

২০১০ সালের জানুয়ারীতে গঠিত হেফাজত ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির ও দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সাবেক মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফি সাহেব গত ১৮ সেপ্টেম্বর ইন্তেকাল করার পর থেকেই আলোচনা চলছে এপদে কে আসেন তা নিয়ে।

দারুল উলুম দেওবন্দ অনুসারী চট্টগ্রাম কেন্দ্রিক কওমি অরাজনৈতিক ইসলামী সংগঠন হিসেবে হেফাজত ইসলাম বাংলাদেশের যাত্রা হলেও কালপরিক্রমায় অরাজনৈতিক এ সংগঠনটি দেশব্যাপী কমিটি গঠন ও বিভিন্ন ধর্মীয় ইস্যুতে কর্মসূচী পালন করায় রাজনৈতিকভাবে ফ্যাক্ট হয়ে দাঁড়ায়।

নাস্তিকবিরোধী ১৩ দফা দাবিতে আন্দোলনের মধ্য দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসে এসংগঠনটি ২০১৪ সালে ৫ মে শাপলা চত্বর অবরোধের মাধ্যমে।

আগামী ১৫ নভেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিতের বিষয় নিশ্চিত করে সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন-

সম্মেলনে সারাদেশের প্রতি জেলা থেকে হেফাজতের শীর্ষ নেতারা সম্মেলনে উপস্থিত হবেন, সকলের মতামত নিয়ে আমির নির্বাচিত করা হবে’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net