1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে যৌতুকের মামলায় কারারক্ষী কারাগারে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ

বাঁশখালীতে যৌতুকের মামলায় কারারক্ষী কারাগারে

যৌতুকের মামলায় আটক খোরশেদুল হাসান। শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৩৮৬ বার

স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় রাঙ্গামাটি জেল কারাগারের কারারক্ষি খোরশেদুল হাসানকে (২৬) আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চট্টগ্রাম, বাঁশখালীর বিজ্ঞ বিচারক তাকে উপস্থিত করা হলে আদালত এ নির্দেশ দেন।

খোরশেদুল হাসান রাঙ্গামাটি জেল কারাগারের কারারক্ষী হিসেবে হিসেবে কর্মরত ছিলেন বলে জানা যায়। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ইলশা গ্রামের ৩ নম্বর ওয়ার্ড এলাকার মোবাশ্বের আহমদের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, বিগত ২০১৭ সালে খোরশেদুল হাসান একই উপজেলার কালীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার মৌলানা আবুল হাসানের কন্যা হোমাইরা তাছমিনকে (২২) বিয়ে করে। এতে তাদের সংসারে শিশু আহনাব হাসানের জন্ম হয়। বর্তমানে তার বয়স ২ বছর। তাদের সুখের সংসারে যৌতুকের দাবী তুলে স্বামী খোরশেদুল হাসান তার স্ত্রী হোমাইরা তাছনিমকে কে মারধর করে। বাপের বাড়ি থেকে যৌতুকের ২ লাখ টাকা আনতে চাপ দিত খোরশেদুল হাসান ও তার পরিবারের সদস্যরা। এতে অস্বীকৃতি জানালে তাকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মারধর করতো। ২০১৯ সালের ৪ মে অভিযোগে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিজ্ঞ আদালত বাঁশখালীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে খোরশেদুল হাসানের বিরুদ্ধে মামলা করেন হোমাইরা তাছনিম।

সোমবার (২ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম, বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে খোরশেদুল হাসানকে সোপর্দ করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই আসামীকে জামিনের শর্ত ভঙ্গ করায় কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net