1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৭ শর্তে পরীক্ষা নিতে অনুমতি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আর্ত-মানবতার সেবায় ইফতার বিতরণ : মানবিক সমাজ গঠনের এক উজ্জ্বল দৃষ্টান্ত কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাসের সকল রোগীর অগ্রিম ফি দিলেন নোয়াখালী ৫ আসনের এম পি  ঈদে সাংবাদিকদের বেতন-বোনাস ও ৫ দিনের ছুটি দাবি বিএফইউজে-ডিইউজে’র ইসলামী ব্যাংকের সাথে আমেরিকান ওয়েলনেস সেন্টার বাংলাদেশ-এর চুক্তি বাণিজ্য মন্ত্রণালয়ের ভূয়া কর্মচারী পরিচয় দিয়ে অডেল সম্পদের মালিক সুজন  নবীনগরে ঈদের বাজারে জমে উঠেছে কেনাকাটা, দর্জি দোকানেও বেড়েছে কাজের চাপ হাফেজে কোরআন পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল এবং আলমগীর ভারতের পশ্চিমবঙ্গে আটক

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৭ শর্তে পরীক্ষা নিতে অনুমতি

আমিনুল হক বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ৩৬৩ বার

সাতটি নির্দেশনা দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্স-মাস্টার্সের ফাইনাল পরীক্ষা, ব্যবহারিক ক্লাস ও মৌখিক পরীক্ষা নেয়ার অনুমোদন দেয়া হয়েছে। সোমবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইতিমধ্যে এ নির্দেশনা সবগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রার বরাবর পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্স-মাস্টার্সের ফাইনাল বর্ষের ব্যবহারিক ক্লাস এবং পরীক্ষা ও মূল্যায়ন কীভাবে হবে- সে বিষয়ে নির্দেশনা চেয়ে উল্লেখযোগ্যসংখ্যক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউজিসিতে আবেদন করে। এর ভিত্তিতে সাতটি নির্দেশনা মেনে চলার শর্তে পরীক্ষা নেয়ার অনুমোদন দেয়া হয়।
নির্দেশনায় বলা হয়, শুধু অনার্স ও মাস্টার্স পর্যায়ের সর্বশেষ সেমিস্টারের ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা নেয়া যাবে, দিনে কোনো প্রোগ্রামের একটির বেশি ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা নেয়া যাবে না, স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্যবিধি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা (যেমন- বাধ্যতামূলক মাস্ক ব্যবহার, শারীরিক দূরত্ব, ক্যাম্পাস ও ক্লাসে স্যানিটাইজার সরবরাহ নিশ্চিতকরণ ইত্যাদি) কঠোরভাবে অনুসরণ করতে হবে।সেখানে আরও বলা হয়, প্রতি ক্লাসে একসঙ্গে ১০ শিক্ষার্থীর অংশগ্রহণে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা সম্পন্ন করতে হবে। শিক্ষার্থীদের ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে ক্যাম্পাসে আগমন এবং শেষ হওয়ার ১০ মিনিটের মধ্যে প্রস্থান নিশ্চিত করতে হবে, ব্যবহারিক ক্লাস ও পরীক্ষার হলে প্রতি শিক্ষার্থীর মাঝে ন্যূনতম ছয় ফুট দূরত্ব থাকতে হবে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও উল্লেখিত দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত এবং ব্যবহারিক ক্লাস ও পরীক্ষার কারণে কোনো শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হলে তার চিকিৎসার ব্যবস্থা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়কে নিতে হবে। এ ব্যাপারে কমিশন কোনো দায়ভার নেবে না।একই সঙ্গে গত ৭ মে ইউজিসি থেকে জারি করা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস ও পরীক্ষা গ্রহণ, মূল্যায়ন এবং শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত বিষয়ে নির্দেশনা দেয়া হয়। এ নির্দেশনায় ল্যাবরেটরিভিত্তিক সব কোর্সের ব্যবহারিক ক্লাস এবং পরীক্ষা ও মূল্যায়ন করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পরই অতিরিক্ত সময় বরাদ্দ করে সরাসরি শ্রেণিকক্ষে সম্পন্ন করতে নির্দেশনা দেয়া হয়। বর্তমানে ব্যবহারিক ও ফাইনাল পরীক্ষা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net