1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুন্নবীকে ভিটে বাড়ি থেকে উচ্ছেদের পাঁয়তারা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

রামগড়ে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুন্নবীকে ভিটে বাড়ি থেকে উচ্ছেদের পাঁয়তারা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৩৩২ বার

রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো: নুরুন্নবী ও তাঁর পরিবারকে কতিপয় অসাধু ভূমি দখলবাজ ব্যক্তি ভিটে বাড়ি থেকে উচ্ছেদের পায়তারা করছেন ফলে মুক্তিযোদ্ধা পরিবারটি উচ্ছেদ আতংকে আতংকিত হয়ে নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে জানা যায়।

জানা যায়, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো: নুরুন্নবী সরকারীভাবে ১৯৭৯-৮০ সালে পার্বত্য চট্রগ্রামে বাঙ্গালী পূর্ণবাসনে একজন পূর্ণবাসন গ্রুপ লিডার হিসেবে রামগড় ২৩৭ নং নাভাঙ্গা মৌজার সালদাপাড়া, নোয়াপাড়া, কুমারীপাড়া ও বেলছড়ি পাড়ার সন্নিকট পাহাড়ী শূণ্য সরকারী খাস টিলা ভূমিতে পূর্ণবাসনে সহযোগীতাকারী হিসেবে ছিলেন। পরবর্তীতে স্থানীয় লোকজন থেকে কিছু জায়গা আঞ্চলিক দলিল মূলে (তখনকার সময়ে রেজিস্টি ছিলনা) খরিদ করে ভোগ দখল করতে থাকে। জায়গাগুলির মধ্যে ১ একর মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত (জামুকা/১৮/২০০৩) বাংলাদেশ মুক্তিযোদ্ধা পূর্ণবাসন স্বনির্ভর বহুমুখী প্রকল্পকে দানপত্র ও বাকীগুলি ১০ বছর মেয়াদী লিজ দিয়েছেন। কিন্তু কিছুদিন যাবত কিছু চিহিৃত ভূমি জালিয়াত বীর মুক্তিযোদ্ধার জায়গা দখল করার পায়তারা চালায়। পাতাছড়া ইউপির ঢাকা কলোনীর বাবুল হোসেন তার মালিকানা ২৩৭ নং নাভাঙ্গা মৌজার ১১২১ নং হোল্ডিং এর ৫ একর জায়গা থেকে ৪ একর জায়গা জনৈক নুরুল আলমের কাছে বিক্রি করেন। বাবুল হোসেনের জায়গার চৌহদ্দি ঢাকা কলোনি সংলগ্ন তৈচাখারা হলেও বিক্রিকালে জমির চৌহদ্দি জালিয়াতি করে মূল জায়গা থেকে প্রায় ১০ কিলোমিটার দুরে বেলছড়িতে বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবীর ভোগ দখলীয় জায়গার চৌহদ্দি বসিয়ে বিক্রি করে। বাবূল হোসেনের মূল চৌহদ্দির সাথে বিক্রয়কৃত ৪ একর চৌহদ্দির কোন মিল না থাকলেও অবশিষ্ট ১ একরের ঠিকই মিল পাওয়া গেছে। ৪ একরের ক্রেতা নুরুল আলম ভূমি অফিসের অসাধু কিছু কর্মচারীকে দিয়ে জায়গাটি রেজিস্টি করে দখলের চেস্টা চালালে নুরুন্নবী বাঁধা দেয়, এতে আলম ক্ষিপ্ত হয়ে নুরুন্নবীর বিরুদ্ধে ৯০/১৬ বিবিধ মিথ্যা মামলা দেয়। বর্তমানে ৮০ বছরের প্রবীন বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী বাবুল হোসেন ও নুরুল আলমের হয়রানীর স্বীকার হয়ে আদালত ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।

বীর মুক্তিযোদ্ধা মো: নুরুন্নবী বলেন, নিজের নামে কোন জায়গা জমিন না থাকলেও আঞ্চলিক দলিলমূলে যেগুলি ক্রয় করেছি সেগুলিও আজ জালিয়াত চক্রের কারনে হারাতে বসেছি, এ বয়সে ভূমি দস্যু ও ভূমি অফিসের অসাধু কর্মচারীদের সাথে পেরে উঠতে পারছিনা। পাতাছড়া ইউনিয়নের পরিষদের গ্রাম আদালতে অভিযুক্তরা প্রতারনার কথা স্বীকার করলেও এখন পর্যন্ত আদালতে করা মামলা প্রত্যাহার না করে উল্টো প্রতিনিয়ত হুমকির সম্মূখীন হচ্ছি। তিনি আরো জানান, বাধ্যর্কের সুযোগে ভূমি দস্যুরা কখন আবার জায়গা দখল করে নেয় এমন আশঙ্কায় পরিবার নিয়ে অসহায় ও নিরাপত্তাহীনতায় ভূগছেন। তিনি ভূমি দস্যুদের হাত থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রী ও মুক্তিযোদ্ধা মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।

মুক্তিযোদ্ধা নুরন্নবীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাবুল হোসেন জানান, মুক্তিযোদ্ধা নুরুন্নবী’র সাথে তার কোন বিরোধ নাই। নুরুল আলমের কাছে যে ৪ একর জায়গা বিক্রি করা হয়েছে সেটি তৈছাখারার জায়গা, যার ১ একর নিজের দখলে আছে। ক্রেতা নুরুল আলম কেন মুক্তিযোদ্ধার জায়গায় যাচ্ছে তা আমার জানা নাই।

নুরুল আলমের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net