1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাবীব হাসানের নৌকার প্রচারণায় মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় নেতারা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

হাবীব হাসানের নৌকার প্রচারণায় মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় নেতারা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ২৮৫ বার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা ১৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাবীব হাসানের নৌকার বিজয়ের লক্ষে ব‍্যাপক প্রচারণা ও বিশাল শোডাউন করেছে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ।

বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর উত্তরের ৫২ ওয়ার্ডের অলিত-গলিতে, দোকান পাট, বাসা বাড়িতে সংগঠনটির সভাপতি মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাইদ, কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক ও সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্করের নেতৃত্বে এ প্রচারণা চালায় তারা।

এসময় সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দ্বারে দ্বারে গিয়ে শেখ হাসিনার নৌকায় ভোট দেয়ার জন্য আহবান জানান।

মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর বলেন, বর্তমান উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য নৌকার প্রার্থী হাবীব হাসানকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

তিনি বলেন, এদেশে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ই ব্যপক উন্নয়ন হয়েছে। সন্ত্রাস, দুর্নীতি,জঙ্গিবাদ হটিয়ে বাংলাদেশকে বিশ্বে একটি অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এজন্য নৌকায় ভোট দেয়ার বিকল্প কিছু নেই।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি গিয়াস খান, সাজ্জাদুল হক লিকু সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী শফিউল আলম শফিক, সদস্য মো. মোশাররফ হোসেন সহ মহানগর উত্তরের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net