1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
৭১ দিনে পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে ৩৯টি ছবি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান  বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার

৭১ দিনে পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে ৩৯টি ছবি

ইমরুল শাহেদ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ৪৪৪ বার

চলতি বছরের ২৫ আগস্ট থেকে ৩ নভেম্বর পর্যন্ত ৭১ দিনে পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে ৩৯টি নতুন ছবি। এর আগে কয়েক মাসে নিবন্ধিত হয় ৩০টি ছবি। এর মানে মহামারীর মধ্যেই ৬৯টি ছবি নিবন্ধিত হয়েছে। নতুন নিবন্ধিত ছবিগুলোর মধ্যে রয়েছে জীবন যুদ্ধ-১৯৭১, ধামাকা, শুভ সকাল, জোসনা আকাশ, রক্তজবা, টুঙ্গিপাড়ার মিয়া ভাই, ভাগীরথী, অহংকার কতো ভয়ংকর, সম্পর্ক (এ টেল অব লাভ), ৫৭০, কি করে বলবো প্রিয়তমা, সাউন্ড অব সাইলেন্স, ইষ্টিশনের মিষ্টি মেয়ে, মানবতার গল্প, মন মিতুয়া, ক্ষমা নেই, সীমান্ত দি বর্ডার, নেটওয়ার্ক, মাটি, দেবর আমার অনেক আপন, চিৎকার, ৭১ এর সখিনা, সুবর্ণ রেখা, বিউটিফুল বাংলাদেশ, ডাস্টবিন, গঙ কুমারী, বাহুর জোর, কাহিনী, তুমি আছো তুমি নেই, মেহেদীর রং, নাড়া, রুপসা নদীর বাঁকে, আয়না, স্বপ্ন, যাদুকর থেনেস, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, বিয়ে হলো বাসর হলো না, বিনিময় ও দ্বিতীয় মানুষ। এই তালিকায় দেখা যায় দীর্ঘদিনের বিরতি দিয়ে ছবি নির্মাণে এগিয়ে এসেছেন পরিচালক দেওয়ান নজরুল ও শিল্পী চক্রবর্তী। ভিন্ন ধারার চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল ও রাশেদ রাহা চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এছাড়াও ছবি নির্মাণের উদ্যোগ নিয়েছেন আফজাল হোসেন ও মাসুম আজিজ। চিত্রগ্রাহক জেড এইচ মিন্টু অনেক ছবির অভিজ্ঞতা নিয়ে একটি ছবি পরিচালনা করার জন্য নাম নিবন্ধিত করেছেন। এই তালিকায় অনুদানের ছবিগুলোর নাম তেমন একটা পাওয়া যায়নি। কিন্তু অনেক ছবিরই কাজ শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। এখানে ছবির যে তালিকা রয়েছে সেটা হলো আংশিক। মহামারী শুরু হওয়ার আগেও বেশ কিছু ছবি পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে। সব মিলিয়ে ছবির সংখ্যা শতাধিক হবে বলা যায়। এফডিসিতে কাজের তৎপরতা তেমন একটা চোখে না পড়লেও এফডিসির বাইরে বিভিন্ন লোকশনে অনেক ছবিরই শুটিং চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net