1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাটিরাঙ্গায় কেন্দ্রীয় সার্বজনীন জগন্নাথ মন্দিরের পরিচালনা কমিটি গঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

মাটিরাঙ্গায় কেন্দ্রীয় সার্বজনীন জগন্নাথ মন্দিরের পরিচালনা কমিটি গঠিত

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০
  • ২৭১ বার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় সদরে অবস্থিত মাটিরাঙ্গা কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের পরিচালনা কমিটি গঠিত হয়েছে। এতে কমিটির সকল সদস্য একমত পোষণ করে বিনা প্রতিদ্বন্দিতায় কন্ঠ ভোটে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছন মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু হিরন জয় ত্রিপুরা ও সাধরণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাবু বরন বিকাশ ত্রিপুরা ।

সোমবার বেলা সাড়ে ১১ দিকে মাটিরাঙ্গা কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গনে মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নতুন কমিটি গঠিত হয়। উক্ত কমিটিতে সর্বমোট ৩১ জন সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী কার্যকরী পরিষদে নির্বাচিত করা হয়েছে।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি গজেন্দ্র ত্রিপুরা, অমৃত কুমার ত্রিপুরা, ধর্ম বিকাশ ত্রিপুরা, যুগ্ম সম্পাদক মলেন্দ্র লাল ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক শয়ন বিকাশ ত্রিপুরা, কোষাধ্যক্ষ সাগর চক্রবর্তী কমল ও প্রচার সম্পাদক মনো বিকাশ ত্রিপুরা প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দির উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু বরুন বিকাশ ত্রিপুরা, তপ্ত বিকাশ ত্রিপুরাসহ মন্দিরের পুরোহিত বাবু রবীন্দ্র চক্রবর্তী।

জাতি গোষ্ঠির মধ্যে ঐক্যের বন্ধন সৃষ্টি করার আহবান জানিয়ে মন্দির পরিচালনা কমিটির নব-নির্বাচিত সভাপতি হিরনজয় ত্রিপুরা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারের পাশাপাশি জনগনকেও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। তবেই মন্দিরসহ সব ধর্মীয় উপাসনালয়ের কাঙ্খিত উন্নয়ন সম্পন্ন হবে। যেকোন ধর্মীয় উৎসব আয়োজনে সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসারও আহবান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net