1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ট্রাফিক পুলিশের হয়রানি প্রতিবাদে পটিয়ায় পরিবহন শ্রমিকদের বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু  বন্যায় ভেঙেছে সাতকানিয়ার সড়ক নেটওয়ার্ক, সংস্কারে প্রয়োজন ৩০ কোটি টাকা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

ট্রাফিক পুলিশের হয়রানি প্রতিবাদে পটিয়ায় পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ২৭১ বার

পটিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পরিবহণ থেকে ট্রাফিক পুলিশের ব্যাপক চাঁদাবাজি, ট্রাফিক পুলিশের ব্যক্তিগত কাজে গাড়ি ব্যবহার, ডিউটির নামে বিভিন্ন জেলা উপজেলায় নিয়ে ৫/৭দিন আটকে রাখা ,হয়রানিমূলক ১৫ হাজার থেকে ২০ হাজার টাকা জরিমানা করে মামলা দেয়াসহ বিভিন্ন অনিয়ম নির্যাতনের প্রতিবাদে পরিবহন শ্রমিকেরা বিক্ষোভ করেছেন।

রবিবার সকাল ১১টায় পটিয়া হাসপাতাল গেইটস্থ হালকা মোটরযান চালক শ্রমিক ইউনিয়ন পটিয়া উপজেলার সংগঠন কার্যালয়ে সংগঠনের সভাপতি নাজিম উদ্দীনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ও রিভিউ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা পটিয়া উপজেলার দপ্তর সম্পাদক মো. হারুনুর রশীদ, বক্তব্য রাখেন শ্রমিক নেতা সরোজ বড়–য়া, মো. বাবুল, মো. বশর, মো. সেলিম, মো. খোকন, মো. কামাল, মুহাহাম্মদ লেদু, বাবুল বড়–য়া, মো. টিপু, জয় বড়–য়া, মো. মঞ্জু, মো. রিংকু, মোহাম্মদ ছালাম, মো. খালেক, মো. খোকন, নুরুল কবির বাচা, অসীম বাবু, জানে আলম, মো. আজাদ, মো. সেলিম, মো. জাহাঙ্গীর, মো. সুমন প্রমুখ বক্তব্য রাখেন। পরিবহন শ্রমিকদের অভিযোগ ট্রাফিক পুলিশের মাসের মধ্যে একাধিকবার ডিউটির নামে চট্টগ্রাম জেলার বাইরে বিভিন্ন জেলায় নিয়ে ৫/৮দিন আটকে রেখে কোন টাকা দেয়া দুরের কথা গাড়ির তেল, চালককে খাবার পর্যন্ত না দেয়ার অভিযোগ করেন। এসময় পটিয়ার হাইচ মাইক্রো চালক শ্রমিকেরা ট্রাফিক পুলিশের বেপরোয়া চাঁদাবাজি বন্ধ ও হয়রানি বন্ধ করতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও পুলিশের মহাপরিদর্শক ও মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net