1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তাড়াইলে ৪ সন্তানের জনক সিএনজি চালক নিহত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত

তাড়াইলে ৪ সন্তানের জনক সিএনজি চালক নিহত

মুকুট দাস মধু,তাড়াইল(কিশোরগঞ্জ):

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ২৩১ বার

কিশোরগঞ্জের তাড়াইলে রবিকুল(৩৫) নামে সিএনজি চালক নিহত হয়েছেন।নিহত ৪ সন্তানের জনক রবিকুল উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের মৃত আবদুর রহিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা গেছে,উপজেলা সদর থেকে কিশোরগঞ্জ বটতলা রোডে নিজের সিএনজি ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করতো রবিকুল।মঙ্গলবার (১৫’ডিসেম্ভর) রাত ৯টার দিকে কিশোরগঞ্জ থেকে যাত্রী নিয়ে তাড়াইল স্ট্যান্ডে এসে পার্শ্ববর্তী বন্ধু মেডিকেল থেকে নিজের প্রয়োজনীয় ঔষধ কিনে খালি গাড়ী নিয়ে বাড়ীর দিকে রওনা হয়।কয়েক গজ যেতেই গাড়ীর স্টার্ট বন্ধ হয়ে গেলে মুল সড়কের পাশে গাড়ীসহ প্রায় ১৫ ফুট নীচে খাদে পড়ে যায়। তাৎক্ষনিক স্ট্যান্ডে থাকা অন্যান্য সিএনজি চালকগন রবিকুলকে উদ্ধার করে রাত সাড়ে ৯ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকৎসক রবিকুলকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান,রবিকুল হার্টের রোগী ছিলেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আলমাছ হোসেন জানান,ধারনা করা হচ্ছে গাড়ী স্টার্ট দেয়ার সাথে সাথে রবিকুল হার্ট এ্যটাক হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net