1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নারী মুক্তিযোদ্ধা সংবর্ধিত মীরসরাইয়ে অদম্য যুব সংঘের বর্ষপূর্তি উদযাপন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু  বন্যায় ভেঙেছে সাতকানিয়ার সড়ক নেটওয়ার্ক, সংস্কারে প্রয়োজন ৩০ কোটি টাকা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত পারিবারিক কলহের জের লাকসামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাগুরায়  ভাই ভাই বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা ও দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  তরুণ রেস্টুরেন্ট উদ্যেক্তা এস. আলম আলভির উদ্যাগে শহরে প্রথম প্যান এশিয়ান রেস্টুরেন্ট ‘নাযা’ প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

নারী মুক্তিযোদ্ধা সংবর্ধিত মীরসরাইয়ে অদম্য যুব সংঘের বর্ষপূর্তি উদযাপন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ২৯২ বার

মীরসরাই প্রতিনিধি :
মীরসরাই উপজেলার অন্যতম সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন অদম্য যুব সংঘের ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। উপজেলার বামনসুন্দর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ জসিম উদ্দিন।
প্রধান অতিথি তার বক্তব্যে উপজেলাব্যাপী সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে অদম্য যুব সংঘের অবদান স্বীকার করে সংগঠকদের ভূয়সী প্রসংশা করেন।
সংগঠনের সভাপতি এনামুল হকের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি কামরুল হাসান জনি’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলা উদ্দিন, ৭ নং কাটাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, কাটাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আবুল বশর, বামনসুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সভাপতি আক্তার হোসেন প্রমুখ। এসময় মীরসরাইয়ের বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করে সঙ্গীত শিল্পী মহিবুল আরিফ ও উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে মীরসরাইয়ের নারী মুক্তিযোদ্ধা মধুমতি বৈদ্যকে মুক্তিযোদ্ধা সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া অদম্য বর্ষসেরা কর্মী জহির উদ্দিন, সেরা আয়োজক মেহেদী হাসান নিশানকে পুরস্কৃত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net