1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী কাশেম ভুইয়ার মতবিনিময় সভা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১  সোনারগাঁয়ে জামায়াতের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতিমূলক আলোচনা

মাটিরাঙ্গা পৌরসভা নির্বাচনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী কাশেম ভুইয়ার মতবিনিময় সভা

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ২৬০ বার

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা নির্বচনকে সামনে রেখে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. আবুল কাশেম ভুইয়া আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সন্ধ্যার দিকে মাটিরাঙ্গার
বিনোদনমূলক পার্ক জলপাড়ে অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন
মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুল ছালাম।

মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মো. আলাউদ্দিন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল বণিক, মাটিরাঙ্গা পৌর যুবলীগের সভাপতি মো. মোশররফ হোসেন, মাটিরাঙ্গা উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. আলা উদ্দিন সরকার হবি প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অঅতিথির বক্তব্যে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মো. আবুল কাশেম ভুইয়া ব্যাক্তি ও রাজনৈতিক জীবনের বিভিন্ন ঘাত-প্রতিঘাতের কথা উল্লেখ করে বলেন, দলীয় মনোনয়ন পেলে শুধু মাটিরাঙ্গা পৌরসভা নয়, পুরো মাটিরাঙ্গা উপজেলার উন্নয়ন করার প্রত্যায় ব্যাক্ত করে তিনি বলেন, ব্যাক্তিগত জীবনে আমার চাওয়া পাওয়ার কিছু নেই। দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, দলীয় মনোনয়ন পেলে তাদের আস্থার প্রতিদান দেবেন।

মতবিনিময় সভায় মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের উপদেষ্টা মো. আব্দুল মালেক, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. এমরান হোসেন, মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর আলী হায়দার ভুইয়া শিপন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. সোহেল রানাসহ অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net