1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরের বাঘড়ায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২ মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত রাঙ্গাবালীতে মৎস্যজীবী দলের কমিটি গঠন সভাপতি গনি, সাধারণ সম্পাদক রাকিব ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত

শ্রীনগরের বাঘড়ায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

সভাপতি জুয়েল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ২৮৬ বার

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় ইউনিয়নের স্বরুপ চন্দ্র উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্বন্দিতায় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাঘড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম। তারা আগের কমিটিতেও সভাপতি, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শেখ মোঃ লুৎফর রহমান, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ তোফাজ্জল হোসেন, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ সেলিম আহমেদ ভূইয়া।
বাঘড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান জুয়েলের সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল আলম চৌধুরী, যুগ্ন-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সোহানা তাহমিনা, এ্যাডভোকেট আবুল কাশেম, শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ ডালু, প্রচার সম্পাদক আবু হানিফা মোহাম্মদ নোমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত সিকদার, যুবলীগের সাধারণ সম্পাদক নেছার উল্লাহ সুজন, শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম জিকু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net