1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে পৌর মেয়র প্রার্থী বদিউল আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২ মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত রাঙ্গাবালীতে মৎস্যজীবী দলের কমিটি গঠন সভাপতি গনি, সাধারণ সম্পাদক রাকিব ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত

সীতাকুণ্ডে পৌর মেয়র প্রার্থী বদিউল আলমের মতবিনিময় সভা অনুষ্ঠিত

অশোক দাশ,সীতাকুণ্ড,(চট্টগ্রাম)প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ২৬৬ বার

আসন্ন সীতাকুণ্ড পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। শনিবার ১৯ নভেম্বর সন্ধ্যায় উপজেলার উত্তর বাজারস্থ তার নির্বাচনী কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় মেয়র প্রার্থী বদিউল আলম বলেন, আমি ৫বছর যাবৎ মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে পৌরসভার ব্যাপক উন্নয়ন সাধন করেছি। এরপরও পৌরসভার কিছু অসম্পূর্ণ কাজ সম্পন্ন করে পৌরসভার জনগনের জীবনমান উন্নত করার জন্য আবারো প্রার্থী হয়েছি। আমি পৌরসভার উন্নয়নে আরো বেশ কিছু উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছি। সীতাকুণ্ড কলেজ রোডের মুখ থেকে ২নং ব্রীজ পর্যন্ত রাস্তা ঢালাই করে পুনঃনির্মাণ করা, সীতাকুণ্ড দৈনিক কাঁচা বাজারকে আধুনিক মার্কেটে পরিনত করা, সীতাকুণ্ড খেলার মাঠকে মিনি স্টেডিয়ামে পরিণত করা, মডেল থানা থেকে পৌরসভা পর্যন্ত বাজারে আগত ক্রেতা-বিক্রেতা ও জনসাধারণ চলাচলের জন্য ওয়ার্ক ওয়ে নির্মাণ করা, পানি নিস্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেন নির্মাণ এবং বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডাম্পিং সেট নির্মাণসহ অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করবো। তিনি বলেন, ২০১৫ সালে আমি সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে জনগনের ভোটে মেয়র নির্বাচিত হয়ে পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রাপ্ত প্রায় ৩৩ কোটি টাকার অব কাঠামো উন্নয়নে রাস্তাঘাট সংস্কারের কার্যকরী ভূমিকা রাখি।

যেকোন সময়ের চেয়ে সীতাকুণ্ড পৌরসভা এখন বহু উন্নত ও স্বচ্ছল। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিল মাইনুর উদ্দিন মামুন, পৌরসভা আওয়ামীগ নেতা সিরাজদৌলা ছুট্টো, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস আব্দুস সামাদ ও মেয়র বদিউল আলমের বড় পুত্র আইটি বিশেষজ্ঞ মাসুম সামজাদ। এসময় সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাবেক সভাপতি স.ম ফোরকান আবু, এম. হেদায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী সহ প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net