1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনাইমুড়ীতে মাওলানা আবদুর রশিদ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার। ঈদগাঁওয়ে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক ইন্তেকাল করেছেন শিমুলিয়ায় ইউপি নির্বাচনী হাওয়া, ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচন-সংক্রান্ত মতবিনিময় সভা জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের উদ্যোগ বাঁশখালী বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মাগুরায় স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্বামীর মৃত্যু  বন্যায় ভেঙেছে সাতকানিয়ার সড়ক নেটওয়ার্ক, সংস্কারে প্রয়োজন ৩০ কোটি টাকা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার আহ্বান, নবীনগরে উদ্বোধন করলেন এমপি কর্ণফুলীতে গরু চুরি, মাদক ও বিদ্যালয়ে চুরির ঘটনায় উদ্বেগ আইন-শৃঙ্খলা সভায় টহল জোরদারসহ একাধিক নির্দেশনা ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাক চাপায় শিশু নিহত

সোনাইমুড়ীতে মাওলানা আবদুর রশিদ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০
  • ২৯৬ বার

মাহবুবুর রহমান : নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার ৪নং বারগাঁও, ৫ নং অম্বরনগর (আংশিক) ও ৬ং নাটেশ্বর (আংশিক) ইউনিয়নের অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মাওলানা আবদুর রশিদ ফাউন্ডেশন।

শুক্রবার কাশিপুর ফাযিল মাদরাসা মাঠে স্বাস্থ্যবিধি মেনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদের সদস্য ওমর ফারুক ভূইঁয়ার সঞ্চলনায় এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সামিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব লায়ন মো: বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তমা গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব আতাউর রহমান ভূঁইয়া (মানিক)।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৫নং অম্বরনগর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আক্তার হোসেন দুলু, সাবেক চেয়ারম্যান আবদুর রাজ্জাক দুলাল, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ, আমির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব জহিরুল ইসলাম স্বপন, বাঁরগাও ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি জনাব শামসুল আলম, সামিন ডেভেলপমেন্টস লি: এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব জহির উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ও নোয়াখালী জেলা যুবলীগ সদস্য জনাব সোহেল খন্দকার, বিশিষ্ট ব্যবসায়ী জনাব গোলাম কবির, জনাব জসিম উদ্দিন ও ফাউন্ডেশনের সেক্রেটারি জনাব ইরফান উদ্দিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net