1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সোনারগাঁয়ে উপজেলা প্রশাসনের প্রতিবাদ সভা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  খুটাখালীতে সবুজ পাহাড় নুরানী মাদরাসায় হিফজের সবক প্রদান অনুষ্ঠান ফাহিম সব্যসাচী’র অন্তরে অচিন পাখি’ বই নিয়ে কুমিল্লায় পাঠ প্রতিক্রিয়া  লাকসামে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভোটের আগের রাতেই স্থগিত সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সরকারি রাস্তার জায়গা দখলের অভিযোগ, পাল্টা দাবি জমির মালিকের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার। ঈদগাঁওয়ে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক ইন্তেকাল করেছেন

সোনারগাঁয়ে উপজেলা প্রশাসনের প্রতিবাদ সভা

শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ২৭৩ বার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান ’ এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে ইউএনও আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই প্রতিবাদ সভা।

এতে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ বিভিন্ন স্তরের লোকজন অংশ নেন।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা, সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহামুদা আক্তার, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ইউসুফ হাবিব, কৃষি কর্মকর্তা মনিরা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াছিনুল হাবিব প্রমূখ।

বক্তারা বলেন, জাতির পিতার সম্মানের প্রতি আঘাত আসলে রক্ত দিয়ে তা প্রতিহত করা হবে। এব্যাপারে সকলকে সর্তক থাকার আহবান জানান বক্তারা এবং ভাস্কর্য ভাঙার সঙ্গে জড়িত উগ্রবাদী ও উস্কানী দাতাকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net