1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহতে পত্রিকার হকারদের মাঝে শীতবস্ত্র বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার 

ঈদগাঁহতে পত্রিকার হকারদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ২৬২ বার

কক্সবাজার প্রতিনিধি :
পত্রিকা বিক্রেতারা সাংবাদিকদের একটি অংশ। মূলত তারাই সাংবাদিকদের চালিকাশক্তি।

সাংবাদিকদের কাজ সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে সংবাদ সংগ্রহ করা। আর পাঠকের কাছে সঠিক সময়ে পত্রিকা পৌঁছে দেওয়া হকারদের কাজ।

হকারদের জন্য কিছু করতে পারাটা সাংবাদিকদের জন্য আনন্দের বিষয়।

কক্সবাজার সদর উপজেলার বাণিজ্যিক এলাকা ঈদগাঁহতে হকারদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর বিকেলে ঈদগাঁহ বাসষ্টেশনে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।

শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় হকাররা পাঠকের কাছে গিয়ে পত্রিকা পৌঁছে দিতে অনেক কষ্ট করছে তাদের মধ্যে সাংবাদিকদের পক্ষ থেকে শীতবস্ত্র প্রদান করা হয়।

কক্সবাজার একাত্তর পত্রিকার সহ সম্পাদক নুরুল আমিন হেলালি জানান, ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালামকে ঈদগাঁহ’র হকারদের জন্য কিছু কম্বল দেয়ার প্রস্তাব করলে চেয়ারম্যান সাথে সাথে রাজি হয়ে তাৎক্ষণিক কম্বলের ব্যবস্থা করেন।

পরে চেয়ারম্যানের পক্ষ হয়ে সাংবাদিকরা হকারদের মাঝে কম্বল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঈদগাঁহ’র কর্মরত বিভিন্ন দৈনিক পত্রিকার সাংবাদিক, ছাত্রলীগ নেতা আবদুর রহমান নাহিদ, সাইফুল ইসলাম ও হকার সমিতির সভাপতি মহিউদ্দিন মাহী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net