1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁহতে পত্রিকা হকারের মধ্যে শীতবস্ত্র বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা : বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় গুরুত্বারোপ আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার, কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব: এমপি জসিম উদ্দিন বিদ্যুতের খুটি থেকে কৃষিজমিতে ছিঁড়ে পড়ে তার : ফটিকছড়িতে দুই কৃষকের মৃত্যু ফেনীতে ডিবির অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেফতার, আদালতে সোপর্দ চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ঈদগাঁওয়ে চিকিৎসা সংকট, কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত জনগন, জোড়াতালি দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছেঃ ইউনিডেক্সের এম্বেসেডর কক্সবাজারে ৬১ জন অসহায়,দরিদ্রের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল

ঈদগাঁহতে পত্রিকা হকারের মধ্যে শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ২৯১ বার

সেলিম উদ্দীন,কক্সবাজার:
কক্সবাজারের শীর্ষস্থানীয় ইয়াহিয়া গ্রুপ পরিচালিত দৈনিক আজকের দেশবিদেশ পত্রিকা জেলায় শীতে ক্ষতিগ্রস্ত সংবাদপত্র হকারদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

এই শীতে ইয়াহিয়া গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইয়াহিয়া কক্সবাজার জেলার সংবাদপত্র হকারদের দুর্ভোগ কমানোর জন্য এ উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।

তারই ধারাবাহিকতায় ৩০ ডিসেম্বর (বুধবার) বিকেলে ঈদগাঁহ বাস ষ্টেশনে ঈদগাঁহ হকার সমিতির সদস্যদের হাতে শীতবস্ত্র তুলে দেয়া হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক আজকের দেশবিদেশ’র ঈদগাঁহস্থ নিজস্ব প্রতিবেদক সেলিম উদ্দীন।

অনুষ্ঠানে কক্সবাজার জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান, ঈদগাঁহ ইউপি’র সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি সোহেল জাহান চৌধুরী হকারদের মধ্যে শীতবস্ত্র তুলে দিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এসময় তিনি বলেন, হকারদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ সত্যিই যুগোপযোগী ও প্রশংসনীয়।

শীতের প্রকোপের কারণে পত্রিকার হকাররা ঈদগাঁহ’র আনাচে-কানাছে পত্রিকা বিলি করতে পারছে না।

এ ক্ষেত্রে শীতবস্ত্র বিতরন কার্যকরি ভূমিকা রাখবে। আশা করি হকারদের সুরক্ষার জন্য পত্রিকাটি ইতিবাচক আরো কিছু করার পদক্ষেপ অব্যাহত থাকবে।

এসময় অন্যদের মধ্যে দৈনিক রুপসীগ্রাম ঈদগাঁহ প্রতিনিধি এম সরওয়ার শিফা, সিপ্লাস টিভি’র ক্যামরাপার্সন মনিরুল ইসলাম, ঈদগাঁহ হকার সমিতির সভাপতি মহিউদ্দীন সিকদার মাহিন, সাধারন সম্পাদক রবি উল্লাহ, সমিতির সিনিয়র সদস্য উসমান গনি, নুরুল হুদা,মোহাম্মদ পারভেজ,শিমুল কান্তি দে,নুরুল আলম, রবিউল হাসান ও মোঃ হৃদয় প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net