1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধা সরকারি মহিলা কলেজ শহরের মধ্যে স্থাপন করার দাবিতে পথ সভা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বানারীপাড়ায় কৃষক দলের সাধারণ সম্পাদক সুমনের ওপর হামলার অভিযোগ, আশঙ্কাজনক অবস্থায় শেবাচিমে ভর্তি

গাইবান্ধা সরকারি মহিলা কলেজ শহরের মধ্যে স্থাপন করার দাবিতে পথ সভা

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৩১৮ বার

গাইবান্ধা সরকারি মহিলা কলেজ শহরের মধ্যে স্থাপন করার দাবিতে গতকাল বৃহস্পতিবার বাম গণতান্ত্রিক জোট জেলা শাখার উদ্যোগে শহরের বিভিন্ন পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভাগুলোতে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য জেলা সভাপতি মিহির ঘোষ, জেলা স¤পাদক মন্ডলীর সদস্য সাদেকুল ইসলাম, বাসদ জেলা সমন্বয়ক গোলাম রব্বানী, সদস্য সুকুমার মোদক, বামজোটের সমন্বয়ক বাসদ মার্কসবাদী জেলার সদস্য কাজী আবু রাহেন শফিউল্যা খোকন, নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।

মহিলা কলেজটি স্থানান্তরের জন্য প্রস্তাবিত উল্লেখযোগ্য জায়গাগুলো হচ্ছে- জেলা শহরের পুরাতন জেলখানাসহ পুরাতন জজকোর্ট এলাকা, বাংলা বাজার সংলগ্ন অব্যবহৃত স্টাফ কোয়ার্টার, সুন্দরজাহান মোড় এতিমখানা (বালক) এর পেছনের জায়গা, পুরাতন হাসপাতাল ও মাতৃসদনের দক্ষিণ পার্শ্বে পৌরসভা অব্যবহৃত জায়গা, সরকারপাড়াস্থ অব্যবহৃত পাটের গোডাউন, পূর্বপাড়াস্থ টিএন্ডটি’র অব্যবহৃত জায়গা, আদর্শ কলেজ ও আব্দুল হাই আকবর আলী স্কুলের মধ্যবর্তী স্থান। বক্তারা গাইবান্ধার নারী শিক্ষা প্রসারের স্বার্থে উল্লেখিত প্রস্তাবিত জায়গা সমুহের যে কোন একটি জায়গায় গাইবান্ধা সরকারি মহিলা কলেজ শহরের মধ্যে স্থাপন করার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net