1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডিজিটাল বাংলাদেশ গঠনে অবদান রাখায় উদ্যোক্তা জাহেদ হোসেন’কে সম্মাননা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩ সমাজ পরিবর্তনের মূল শক্তি একতাবদ্ধ থাকা রাঙ্গাবলীতে আয়রন ব্রিজ ভেঙে খালে আহত ১ 

ডিজিটাল বাংলাদেশ গঠনে অবদান রাখায় উদ্যোক্তা জাহেদ হোসেন’কে সম্মাননা প্রদান

মীরসরাই প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৩৭৬ বার

মীরসরাই উপজেলা প্রশাসন কর্তৃক ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ পালন করা হয়েছে। “যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ডিজিটাল বাংলাদেশ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান এর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির খাঁনের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী, মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর হোসেন মামুন সহ প্রমুখ।
সেমিনার শেষে ডিজিটাল বাংলাদেশ গঠনে অবদান রাখায় মায়ানী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জাহেদ হোসেন’কে উপজেলার সেরা উদ্যোক্তা ক্যাটাগরীতে সম্মাননা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিথিবৃন্দ তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

জাহেদ হোসেন ২০১০ সাল থেকে উপজেলা ১৩ নং মায়ানী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হিসেবে কর্মরত আছেন এবং এটুআই, আইসিটি ডিভিশনের চট্টগ্রাম বিভাগীয় ফোকালের দায়িত্ব পালন করছেন।
জাহেদ হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০১০ সালে প্রতিটি ইউনিয়ন পরিষদে একটি করে ডিজিটাল বাংলাদেশের বীজ বপন করেছিলেন, যা আজকের ডিজিটাল সেন্টার। ডিজিটাল বাংলাদেশ আজ আর স্বপ্ন নয় বাস্তবতা। উপজেলা প্রশাসন কর্তৃক আমাকে যে সম্মাননা প্রদান করা হয়েছে তা আমার কর্ম স্পৃহাকে আরো বাড়িয়ে তুলবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্ঠা, আইসিটি প্রতিমন্ত্রী, এটুআই এর সকল স্যারবৃন্দ, চট্টগ্রাম জেলা প্রশাসন, মীরসরাই উপজেলা প্রশাসনসহ সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net