1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে একজন নিহত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা : বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় গুরুত্বারোপ আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার, কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব: এমপি জসিম উদ্দিন বিদ্যুতের খুটি থেকে কৃষিজমিতে ছিঁড়ে পড়ে তার : ফটিকছড়িতে দুই কৃষকের মৃত্যু ফেনীতে ডিবির অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেফতার, আদালতে সোপর্দ চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ঈদগাঁওয়ে চিকিৎসা সংকট, কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত জনগন, জোড়াতালি দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছেঃ ইউনিডেক্সের এম্বেসেডর কক্সবাজারে ৬১ জন অসহায়,দরিদ্রের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে একজন নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৩০৪ বার

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:
নরসিংদী শহরের বাসাইল রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে প্রকাশ কুমার দাস (৫৫) একজন নিহত হয়েছেন।
বুধবার বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত প্রকাশ কুমার নরসিংদীর শিবপুরের থার্মেক্স গ্রুপের সিনিয়র ফোরম্যান হিসেবে চাকরি করতেন।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেনটি নরসিংদী শহরের বাসাইল রেলওয়ে ক্রসিং অতিক্রম করছিল। এ সময় প্রকাশ কুমার দাস রেললাইন পার হবার সময় ট্রেনের নিচে কাটা পড়েন। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে ফাঁড়ির পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net