1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পাঁচদোনয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা 

পাঁচদোনয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৩০৮ বার

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:
নরসিংদীর পাঁচদোনায় বন্ধ থাকা ঝংকার সিনেমা হলের ভেতর থেকে আকাশ (১৮) নামে এক টোকাই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে মাধবদী থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত আকাশ নরসিংদীর রায়পুরা উপজেলার খানাবাড়ি এলাকার আকবর মিয়ার ছেলে। সে গাজীপুরের টঙ্গি এলাকায় বসবাস করে নরসিংদীসহ বিভিন্ন এলাকা থেকে ভাঙ্গারি মালামাল সংগ্রহ করে বিক্রি করতো।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, শুক্রবার ট্রেনে উঠে যাবার পর রাতে টঙ্গিতে না পৌঁছায় তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর সন্দেহবশত পাঁচদোনা ঝংকার সিনেমা হলের ভেতরে খোঁজ করে শনিবার দুপুরে তার মরদেহ দেখতে পায় তার খালাতো বোন অপর টোকাই ফাতেমা বেগম।
সিনেমা হলটি বন্ধ থাকা এবং লোকজন না থাকার সুযোগে আকাশসহ কয়েকজন টোকাই প্রতিনিয়ত ওই সিনেমা হলের পেছন দিক দিয়ে ভেতরে ঢুকে মাদক সেবন করতো বলে জানতো ফাতেমা। সেই সন্দেহ থেকে ফাতেমা সিনেমা হলে তার খোঁজ করে মরদেহর সন্ধান পায়।
শনিবার দুপুরে খবর পেয়ে মাধবদী থানা পুলিশ সিনেমা হলের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, আকাশকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। হত্যার কারণ ও জড়িতদের গ্রেপ্তারে তদন্তে নেমেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net