1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাটে ৭ দফা দাবিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

বাগেরহাটে ৭ দফা দাবিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ২৭৮ বার

প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও ভুক্তিসহ সাত দফা দাবিতে বাগেরহাটে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (০১ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি, বাগেরহাট জেলা শাখার আয়োজনে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে বাগেরহাটের মোল্লাহাট, ফকিরহাটসহ বিভিন্ন উপজেলার ৫টি বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষকরা অংশগ্রহন করেন।মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি, বাগেরহাট জেলা শাখার আহবায়ক শেখ কামরুজ্জামান, সদস্য সচিব শেখ সোহেল রানা, শিক্ষক রাবেয়া ইসলাম, মোঃ আরিফুল ইসলাম, শাম্মি আক্তার, নাজমা খাতুন প্রমুখ।

বক্তারা বলেন, আমরা সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া প্রতিবন্ধী শিশুদের শিক্ষা প্রদান করে থাকি। কিন্তু বাগেরহাট জেলার অর্ধশতাধিক শিক্ষক আজ অভুক্ত, খেয়ে না খেয়ে দিন যাচ্ছে আমাদের।প্রতিবন্ধীদের সুশিক্ষা অর্জনকে এগিয়ে নিতে অতিদ্রুত বিদ্যালয়গুলোর স্বীকৃতি প্রদান ও এমপিও ভুক্তির দাবি জানান তারা।

প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের দাবিগুলো হচ্ছে, প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিও প্রদান, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শতভাগ উপবৃত্তি প্রদান, প্রতিবন্ধী বিদ্যালয়ের কারিকুলাম অনুযায়ী বিনামূল্যে বই বিতরণ, বিদ্যালয়গুলোতে শিক্ষা উপকরণ ও আধুনিক থেরাপি সরঞ্জামাদী সরবরাহ, বিদ্যালয়ে খাদ্যবান্ধব কর্মসূচি চালুকরা, বিদ্যালয় সমূহ নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থা করা এবং শিক্ষক কর্মচারীদের মান উন্নয়নের জন্য প্রশিক্ষনের ব্যবস্থা করা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net