1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মইনুল সভাপতি মাসুম সম্পাদক মোরেলগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ঈদগাঁওয়ে চিকিৎসা সংকট, কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত জনগন, জোড়াতালি দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র ইউরোপের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্যের সম্ভাবনা বাড়ছেঃ ইউনিডেক্সের এম্বেসেডর কক্সবাজারে ৬১ জন অসহায়,দরিদ্রের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করলেন এমপি লুৎফুর রহমান কাজল জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান ডলু নদী তীরবর্তী বন্যার্তদের পাশে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সাতকানিয়ার কাঞ্চনায় বন্যার্তদের মাঝে ৫০ লাখ টাকার খাদ্য ও কসমেটিকস সামগ্রী বিতরণ ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যসহায়তা বিতরণ এমপি কাজল

মইনুল সভাপতি মাসুম সম্পাদক মোরেলগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ২৯৮ বার

নিজস্ব প্রতিবেদক, নইন আবু নাঈমঃ
মোরেলগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে একুশে টেলিভিশনের এইচ এম মইনুল ইসলাম সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের মশিউর রহমান মাসুম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত ভোটে প্রেস ক্লাবের ১৯জন ভোটার সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন।
বেলা ১টায় ফলাফল ঘোষনার সময় উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, থানার ওসি(তদন্ত) ঠাকুর দাস মন্ডলসহ বাগেরহাট ও শরণখোলা প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাচনে কার্য নির্বাহী পরিষদের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহসভাপতি হেমায়েত হোসেন হিমু, সহসাধারণ সম্পাদক আবুল কালাম খোকন, অর্থ ও দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম কবির।
এছাড়াও কার্য নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মো. জামাল শরীফ, রফিকুল ইসলাম মাসুম, শামীম আহসান মল্লিক ও ফজলুল হক খোকন। আগামি ১লা জানুয়ারি থেকে এ কমিটি দায়িত্ব গ্রহন করবে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মো. জামাল শরীফ। প্রিজাইডিং অফিসার ছিলেন অধ্যাপক জসিম উদ্দিন শাহীন।
এদিকে নবনির্বাচিত সভাপতি,সম্পাদক সহ সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল,সাধারন সম্পাদক কাজী সাইদুজ্জামান সাইদ সহ সকল সদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net