1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে শহীদ বুদ্ধিজীবি দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আ’লীগ ছেড়ে বিএনপিতে যোগদিয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা খুটাখালী বিএনপির কাউন্সিল ও সম্মেলনে  সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা তৃণমূল রাজনীতির পরীক্ষিত সৈনিক মোঃ ফরিদুল ইসলাম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী ঈদগাঁওয়ে পাওনা টাকা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩

মানিকছড়িতে শহীদ বুদ্ধিজীবি দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ২৩১ বার

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস। মানিকছড়ি উপজেলা প্রশাসন সকালে শহীদ বুদ্ধিজীবি দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি পালনে উপজেলা প্রশাসন সকালে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেন। পরে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ’র নেতৃত্বে শহীদ মিনারে সকল কর্মকর্তা-কর্মচারীগণের উপস্থিতিতে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।পরে উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার তামান্না মাহমুদ’র সভাপতিত্বতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. রতন খীসা, সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ.রাজ্জাক, অফিসার ইনচার্জ আমির হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সুপার মাও. মো. বেলাল উদ্দীন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর রাতে দেশকে মেধা শূণ্য করতে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবিদের নির্মমভাবে হত্যা করেন পাকিস্তানিরা। তারা ভেবেছিল দেশকে মেধা শূণ্য করতে পারলে আমরা আর মাথা উঁচু দাড়াতে পারবো না।
কিন্তু বঙ্গবন্ধুর মতো একজন মহানায়কের হাত ধরে সকল বাধা উপেক্ষা করে আজ বিশ্ব দরবারে আমরা মাথা উঁচু করে দাড়িয়েছি। বিশ্ব দরবারে মধ্যম আয়ের দেশে পরিণত হতে পেরেছি। তারা বেঁচে থাকলে হয়তো আমরা আরও অগ্রসর হতে পারতাম। তাদেরকে হারিয়ে আমরা ব্যতিত হয়েছি। আজ আমরা বিনম্র শ্রদ্ধায় তাঁদের স্মরণ করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net