1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুন্সীগঞ্জে সাংবাদিকের উপর হামলা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা 

মুন্সীগঞ্জে সাংবাদিকের উপর হামলা

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০
  • ৩২১ বার

মুন্সীগঞ্জের গজারিয়ায় বিজয় টিভির জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম নয়ন(৩৮)’র উপর হামলার ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীদের বাধা দিতে গেলে তার শ্যালক সাদ্দাম হোসেন ও শ্বশুর ওয়ারেন্ট অফিসার (অব.) কামাল প্রধান আহত হন।

আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আমিরুল ইসলাম নয়ন ও তার শ্যালক সাদ্দাম হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠিয়ে দিয়েছে।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.কামরুন নাহার জানান, আমিরুল ইসলাম নয়নের ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাত ও মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করা হয়েছে। অন্যদিকে তার শ্যালক ও তার শশুরের গায়ে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

আহত আমরুল ইসলাম নয়ন ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েলের অনুসারীদের বিরুদ্ধে সম্প্রতি পত্রিকায় রিপোর্ট করার জের ধরে শহীদুজ্জামান জুয়েল ও তার অনুসারীরা তার উপর ক্ষিপ্ত ছিল। এই ঘটনার জের ধরে আজ শুক্রবার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি উত্তরপাড়া জামে মসজিদের আজ জুম্মার নামাজ পড়তে গেলে খুতবা চলাকালীন সময়ে মসজিদের ভেতরে ঢুকে তার ওপর হামলা চালায় জুয়েল চেয়ারম্যানের লোকজন। জুয়েল চেয়ারম্যানের নির্দেশ তার দুই ভাই মন্টু ও সেন্টু ও ভাগিনা রুবেল,বাবু ও সহযোগী সুজন,মেহেদী,মাসুম,রাসেল,সুমন,সালাম, গাফফার সহ ২০/২৫জন তার উপর হামলা চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র, রড ও ইট দিয়ে তাকে পিটিয়ে আহত করে। এসময় তার শ্যালক ওর শ্বশুর তাদের বাধা দিতে গেলে তাদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। পরে মুসল্লীরা তাদের উদ্ধার করে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

এদিকে এ ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাছির উদ্দিন উজ্জ্বলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এদিকে এ ঘটনার পরপর জড়িতদের আটকের অভিযান শুরু করেছে গত উপজেলা পুলিশ। মুন্সীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশরাফুজ্জামান জানান, জড়িতদের আটকে অভিযান পরিচালনা করা হচ্ছে এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net